শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ভরা মৌসুমে চালের বাজারে অস্থিরতা

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি। আর এক মাসেই মানভেদে কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৮ টাকা। পাইকারি বিক্রেতারা বোলছেন, নতুন চালের ভরা মৌসুমে বাজারে এমন অস্থিরতা আগে দেখা যায়নি। তাঁদের দাবি, চাল সরবরাহ কমিয়েছেন মিলাররা।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বাজারে নজরদারি আছে। ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলেই দাম কমবে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়ৎগুলোতে থরে থরে সাজানো নতুন চালের বস্তা। কিন্তু অন্য বছরের মত দামে বোরো মৌসুমের চালের ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো ১ মাসে প্রতিকেজি নাজির, মিনিকেটের মত সরু চালের দাম বেড়েছে ৭ টাকা। এ সময় আটাশ, গুটিস্বর্ণা ও অন্যান্য মোটা চালের কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বেশি বিক্রি হয় এমন ব্র্যান্ডের চালের দামই বেড়েছে সবচেয়ে বেশি।

একজন পাইকারি বিক্রেতা বলেন, কোরবানির ঈদে আর এই মাসে চিকন চালেদর দাম ৮–৯টাকা বেড়ছে। অন্যগুলো বেড়েছে ৪–৫টাকা। আরেকজন বলেন, অন্যসময় খুব অল্প দাম বাড়ে, এক টাকা বা তার কম বেশি। এবার হুট করে অনেক বেড়ে গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বছরের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে ১০ থেকে ১৪ টাকা। আর মোটা চালের দাম বেড়েছে ৭ টাকা পর্যন্ত। দীর্ঘ সময়ের বাড়তি দামে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চাপে।

একজন ক্রেতা বলেন, হটাৎ করে অনেক বেড়ে গেছে চালের দাম। আগে যে দামে কিনেছি, এখন বাড়তি দামে কিনতে হচ্ছে।

তবে, বাজারে চালের চড়া দাম মানতে নারাজ খাদ্য উপদেষ্টা। তাঁর মতে, বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহের প্রভাবে দাম কিছুটা ঊর্ধ্বমুখী।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...