শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ কারাগারে ’জুয়াড়ি শাহজাহান’ খ্যাত কয়েদির মৃত্যু

 

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা শাহজাহান মোল্লা (৪৭) নামের এক হাজতির মৃত্যু ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মৃত শাহজাহান মোল্লা মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। শাহজাহান নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নারায়ণগঞ্জে তিনি ‘জুয়াড়ি শাহজাহান’ নামে পরিচিত ও খেতাব প্রাপ্ত ছিলেন। একাধিকবার জুয়া পরিচালনার দায়ে তাকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো।

তার মৃত্যুর ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি নারায়ণগঞ্জ সদর থানায় জুয়া আইনে এবং অন্যটি সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে।তিনি জুয়া মামলায় জামিনে থাকলেও বিস্ফোরক আইনের মামলায় বন্দি ছিলেন।

জেলা কারা সুপার আরও জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শাহজাহানের বুকে তীব্র ব্যথা ওঠে এবং বমি করতে থাকেন।

অবস্থার বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় অবনতি হলে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...