শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

আ’লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য(এমপি) এবং আওয়ামী লীগ নেতা নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার( ২জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন সাংবাদিকদের জানান, দুর্জয়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত চলছে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ অক্টোবর আদালত নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে গত ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় দুর্জয়ের নামে থাকা ২,৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার ১২টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...