শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নির্দেশনা পেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত: কর্নেল শফিকুল

 

 

ছবি: সংগৃহীত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম।
এসময় গত কয়েক সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন তিনি। জানান, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

এছাড়া ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযানের কথা জানায় সেনাবাহিনী।

শফিকুল ইসলাম বলেন, শুধু গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন তারা।
এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করার কথা জানায় সেনাবাহিনী।
এসময় গুমের সাথে জড়িত সেনা সদস্যদের বিষয়ে বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে উল্লেখ্য করেন তিনি।

সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি ও ঘটনার বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...