শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

যুক্তরাষ্ট্রের যৌক্তিক শুল্ক নির্ধারণে আশাবাদী বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র যৌক্তিক শুল্ক নির্ধারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (১৪ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন দিনের আলোচনা শেষে দেশে ফিরে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক ও সন্তুষ্টজনক ছিল। প্রায় ৩৫ থেকে ৪০ জন মার্কিন প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে এবং কিছু “সুন্দর পরামর্শ” পাওয়া গেছে। তবে তিনি সুনির্দিষ্ট আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেননি, সেগুলোকে ‘নন-ডিসক্লোজেবল ইস্যু’ বলে অভিহিত করেছেন।

কত শতাংশ শুল্ককে যৌক্তিক মনে করছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “শূন্য”। তিনি জানান, তারা যুক্তরাষ্ট্রকে বলেছেন যে বাংলাদেশ প্রতিযোগিতামূলক মূল্যে ব্যবসা করছে এবং নিজস্ব সক্ষমতায় ব্যবসা চালিয়ে যাবে যদি বৈষম্যমূলক শুল্ক না থাকে। চীনের সঙ্গে ব্যবসা নিরুৎসাহিত করতে যুক্তরাষ্ট্রের কোনো শর্ত প্রসঙ্গে তিনি মন্তব্য করেননি, কারণ তা ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের’ আওতায় পড়ে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্বিতীয় রাউন্ডের বৈঠক শেষে তারা তৃতীয় রাউন্ডের প্রস্তুতির জন্য দেশে ফিরেছেন। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাবেন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, তারা আন্তরিকভাবে কাজ করছেন যাতে বাংলাদেশের ওপর “বড় শুল্কের আঘাত না আসে”।

উল্লেখ্য, গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক পুনঃআরোপিত হয়েছে। এ বিষয়ে ৯-১১ জুলাই দ্বিতীয় দফায় তিন দিনের বৈঠক হয়।
সংবাদ সম্মেলনের আগে বাণিজ্য উপদেষ্টা দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন, যেখানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে রেসিপ্রোক্যাল ট্যারিফ অ্যাগ্রিমেন্টের খসড়া নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে মোহাম্মদ হাতেম আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “আগের হতাশা এখন আর নেই।”

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...