শিরোনাম
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

সুন্দরগঞ্জে ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম: বিক্ষোভে উত্তাল উপজেলা 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বুধবার (৯ জুলাই) উপজেলার বিভিন্ন স্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করে।
বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে সমাবেশ করে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল, পৌর যুবদল আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসন লটারির মাধ্যমে যাদের দোকানঘর ও ব্যাংক সার্টিফিকেট নেই, তাদেরকে ডিলার নিয়োগ দিয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে লটারির মাধ্যমে ৪২ জন খাদ্যবান্ধব ও ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮ জন ডিলার নিয়োগের বিপরীতে ২৩২টি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাইয়ে ৬৩টি আবেদন বাতিল হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা আলা উদ্দিন বসুনিয়া দাবি করেন, ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, “স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ করা হয়েছে।” তবে স্থানীয়দের দাবি, প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়নি, যা নিয়ে উত্তাপ বাড়ছে এলাকায়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...