ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১

কলকাতার স্বপ্নের জাদুকর ট্রাম তুলে দেওয়ার অশনি সংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়,
কলকাতা প্রতিনিধি।।
সারা বিশ্বে যতোই আধুনিকতার ছোঁয়াচ লাগুক না কেন, যতোই দ্রুতগামী যানবাহন, বুলেট ট্রেন, মনোরেল,স্পুটনিক, রকেট এসে সাড়া জাগিয়ে দিক না কেন, ভারতে ব্রিটিশের বপন করা ট্রাম যুগে যুগে বাঙালির স্বপ্নে, চলনে,ভাবনায় জড়িয়ে রয়েছে। প্রেম,ভালবাসা, আড্ডা, নিরাপদে যাত্রার একমাত্র সহায়ক ছিল এই ট্রাম।ট্রাম অনুভূতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে।
সেই স্কুল জীবনের শুরু থেকেই ট্রামে শুরু হয়েছে পথ চলা।
ট্রেনের সেই হো হুস শব্দ করে স্টার্ট করা , তারপর অংআং শব্দ করে গতি নেয়া একটা স্বপ্নের মতো মনে হয় আজও।
ট্রাম – সেকেন্ড ক্লাস কামরা । এটাতে কোনো পাখা নেই ।
ছোটবেলার বেলাগাছিয়া ট্রাম ডিপো থেকে ১ নম্বর , ২ নম্বর , ১১ নম্বর ট্রামে করে হিন্দু স্কুলে যাওয়ার স্মৃতিটা মনে পাকাপাকি ভাবে গেঁথে আছে ।অফিস টাইমে ওয়ান-ওয়ে হয়ে যাওয়া কলেজ স্ট্রীট ধরে সোজা স্কুলের গেট অবধি  পৌঁছে যাওয়ার  আর কোনো উপায়ই ছিল না । বাবা মাও নিশ্চিন্তে ট্রামে তুলে দিয়ে কাজে চলে যেতেন । জানতেন কন্ডাক্টর কাকু ঠিকই আমাদের সাবধানে নামিয়ে দেবেন । ফেরার সময়ও একই রুটিন । স্কুলের কোনো স্টাফ ট্রামে তুলে দিত ।  কোনো রাস্তা পার হতে হত না । বাস স্টপে নেমে এক ছুটে সোজা বাড়ি ।
অফিস টাইমে ভয়াবহ ভিড় হত সেই ট্রামে । আমরা অবশ্যই কোনো কাকুর কোলে বা জানলার ধারে । সৌজন্যে কন্ডাক্টর কাকু । সেই ট্রামের জানলা দিয়ে দেখতাম বেনারসী প্যালেস , সংস্কৃত বুক ডিপো , নজরুল ইসলাম এর ছবি  সহ অগ্নি বীণার মুরাল  ( ডি. এম. লাইব্রেরি ) , কখনো স্বামীজীর বাড়ির তলায় অধুনা লুপ্ত চাচার হোটেল থেকে প্রেমিকার রুমালে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসছে কলেজ ফেরত প্রেমিক ।  আসল ফাউল কাটলেট পাওয়া যেত সে দোকানে । পুরু মুরগির ফিলে ভর্তি গোলাকার স্বর্গীয়  কাটলেট- থেকে একটা  হাড় সুকৌশলে বেরিয়ে আছে । সঙ্গে প্রমাণ সাইজের চাকা চাকা গোলাকৃতি একটুকরো করে পেঁয়াজ , টমেটো ও শসা । শ্রীমানি মার্কেটের উল্টো দিকে সেই চৌধুরী ওয়াচ কোম্পানির গাড়িবারান্দা ওলা বিশাল ঘড়ির দোকানটা, যার বিজ্ঞাপনের হোর্ডিং এ চা বাগানে নিবিড় মনে  চা পাতা  বাছাতে ব্যস্ত এক রমণী কে দেখা যেত । একটি আধুনিক ঘড়ি তার হাতে শোভা পাচ্ছে । আর্য্য সমাজ , ব্রাহ্ম সমাজের বড় বড় বাড়িগুলো দেখতে দেখতে কখন যে স্কুলের গেটে পৌঁছে যেতাম খেয়ালই নেই । কন্ডাক্টর কাকু মৃদু প্রশ্রয় মিশ্রিত বকুনি দিয়ে নামিয়ে দিতেন । কখনো ফেরার সময় ওয়াই এম সি এর ক্যান্টিন থেকে ঘুগনি খেতে খেতেই ছুট । এপার থেকে চিৎকার করে ডাকলে গাড়ি দাঁড়িয়ে যেত । ড্রাইভার কাকু ধমক দিয়ে তুলে নিতেন । পরীক্ষার রেজাল্ট নিয়েও বকুনি খেতে  হত মাঝে মাঝেই । ট্রামের ভেতরে একটা খাপ মত। তাতে একটা তারিখ লেখা কার্ড থাকত । সেটা বোধ হয় অল ডে পাস বা মান্থলি করার তারিখ । স্কুলের অনেক বন্ধু কেই দেখেছি পকেট থেকে একটা মান্থলি বের করে কন্ডাক্টর কাকু কে দেখিয়ে তার একধার থেকে দৈনিক একটা করে  কাগজ ছিঁড়ে ফেলে দিতে  । সেই ট্রামে আবার মাঝে মাঝে চেকার উঠত । তার কাজ ছিল টিকিট টা দেখে আরেকটি পাঞ্চ করে ফেরত দেওয়া । দ্বিতীয় শ্রেণীর কামরায় পাখা থাকত না । ভাড়াও একটু কম পড়ত যত দূর মনে পড়ে।
আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পেরে জীর্ণ বিবর্ণ হয়েও  সেসবের কিছু কিছু আজও টিকে আছে ।  নেই শুধু চাচার হোটেল আর বেলাগাছিয়া ট্রাম ডিপো থেকে ছাড়া ট্রাম গুলো । স্বামীজীর বাড়িটা সংস্কার হওয়ার সময় উল্টো ফুটে স্থানান্তরিত হয়েছিল চাচার হোটেল। তারপর থেকে আর বিশেষ চলেনি বোধ হয় । শেষ বছর দুয়েক আগে সরস্বতী পুজোয় কাটলেট খেয়েছিলাম। মনে হয়েছিল ঠিক ভালো চলছে না । তারপর তো বন্ধ ই দেখি । এদিকে বছর কয়েক আগে বেলগাছিয়া ব্রিজের ট্রাম লাইনের  কাজ শুরু হল । জানতাম লাইন সংস্কার হচ্ছে । কিন্তু তারপর তো আর  চালুই  হল না । আগেই বন্ধ হয়ে গেছিল গ্যালিফ স্ট্রীট  ট্রাম ডিপো । বেলাগাছিয়া ডিপোর ট্রাম চালু না হলে চির তরে হারিয়ে যাবে শ্যামবাজার থেকে শিয়ালদা গামী ট্রাম ।  ক্লাস সিক্স-সেভেন  নাগাদ একবার বর্ষা কালে বিধান সরণি তে ট্রাম বন্ধ হয়ে খুব মুশকিলে পড়েছিলাম । তখন ভরসা ছিল গ্যালিফ স্ট্রীট ডিপোর ১২/১৫ নম্বর । সে ট্রাম আচার্য্য প্রফুল্ল চন্দ্র রোড হয়ে শিয়ালদা জগৎ সিনেমার সামনে থেকে বেঁকে কলেজ স্ট্রীট হয়ে হাওড়া ব্রিজের তলার ডিপোতে চলে যেত যতদূর মনে পড়ে ।
আবছা মনে পড়ে।  হয়ত হাওড়া ব্রিজের ওপর ট্রাম চলতে ও আমি দেখেছি । তখন স্কুলের প্রথম শ্রেণীতে বোধ হয়। বিনুর স্বপ্নে দেখা মস্ত বিছের মত ট্রামের এলীগরী ভালোই অনুভূত হয়েছিল ।  কতদিন দেখেছি গ্যালিফ স্ট্রীট এ রোববারের  শখের বাজারের অসহ্য ভিড়ের মধ্যে ডিপো থেকে আধপথ বেরিয়ে কিংকর্তব্যবিমূঢ়  স্থাণু হয়ে দাঁড়িয়ে আছে মহাকালের মত একটি ট্রাম । ফ্যান্সি মার্কেট থেকে বেড়িয়ে ময়দানের ঘাস চিরে ছুটে গেছি ট্রামে করে ।বাগবাজার লকগেটের পাশের ডিপো টা বোধ হয় চালু ছিল কিছুদিন আগেও । বন্ধুরা মিলে ডিপোর পাশের গেট দিয়ে ঢুকে যেতাম লকগেটের কাছে । আড্ডা দিতে দিতে সূর্যাস্ত , যতক্ষণ না মশার জ্বালায় অতিষ্ট হয়ে উঠতে হচ্ছে । বেরিয়েই চলন্ত ট্রামে একলাফে উঠে পড়তাম দীর্ঘ পথশ্রমের খাটনি খানিকটা লাঘব করার ধান্দায় ।
পি সি সরকারের বাড়ির সামনের রাস্তা দিয়ে ট্রাম যেত শুনেছি গড়িয়া হাট ডিপো তে । জানিনা সে এখন চলে কিনা । সম্ভবত রবীন্দ্র সরণী বা অন্য কোনো বেশ প্রাচীন ট্রাম লাইনের ধার ঘেষে ল্যাম্প পোস্ট এর মত  ব্রিটিশ স্থাপত্যের তোরণ থাকত , যা থেকে  ট্রামের তার ঝুলে থাকত । আজকের মত পুরোপুরি ওভারহেড ইলেকট্রিক কেবলিং নয় সেটা  । পুরোনো লোহার সি টি সি র স্থায়ী ট্রাম স্টপেজ বোর্ড । লেখা – এখানে ট্রাম থামবে । ওয়েলিংটন স্কোয়ারের কাছে অনেকদিন অবধি ছিল ট্রামের ঘোড়ার জল খাওয়ার জায়গা । সেটাই বোধ হয় এখন একটা বড় পানীয় জলের কলতলা আর মুক্ত স্নানাগার । এরকম অনেক জলের আধার শুনেছি রাস্তায় থাকত ঘোড়ায় চলা ট্রামের ধুলো ওড়া কমানোর জন্য আর ট্রাম লাইনকে মসৃন রাখার জন্য । নোনাপুকুরে ছিল ট্রাম কোম্পানির নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র । পরবর্তী কালে খরচা কমানোর জন্য  কলকাতা ইলেকট্রিক সাপ্লাই এর সাথে চুক্তি করার পর সে ব্যবস্থা বন্ধ হয়ে যায় ।
ট্রাম কোম্পানি ট্রাম কে বাঁচানোর , জনপ্রিয় করার অনেক চেষ্টা করছে ।  আগেকার মত দ্বিতীয় শ্রেণী বলে এখন আর কিছু নেই । একটি রঙিন ট্রাম খাদ্য পণ্যের বিপণনের জন্য ব্যবহৃত হচ্ছে । ভাড়া লাগবে না ।  চড়ে বসলেই হল। সুন্দর শহরের বুকে এক টুকরো জয় রাইড হয়ে যাবে ।সঙ্গে মিলবে নানা রকমের মুখরোচক খাবার । আছে একটি নামি জামা কাপড়ের সংস্থার বিপণন ট্রাম । আস্ত একটা দু কামরার শপিং মল সেটি । শহর জুড়ে ছুটে বেড়াচ্ছে ছোট এক কামরার সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত ট্রাম । আছে গোটা দিন ট্রাম ভাড়া করে ঘোরার ব্যবস্থা । তখন মাধ্যমিক । রোববার করে মাঝে মাঝেই দেখতাম চিতপুর থেকে গ্রে স্ট্রীট ধরে ছুটে যাচ্ছে হেরিটেজ সফরের ট্রাম । বছর খানেক আগে একবার পুজোর সময় বোধ হয়, দেখেছিলাম বয়স্কদের পুজো ঘোরানোর জন্য বিশেষ ট্রাম । ধর্মতলায় ট্রাম ডিপোর একটি ট্র্যাকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে ট্রাম জাদুঘর স্মরণিকা ।  পরিবেশ বান্ধব এই যান জড়িয়ে আছে শহরের প্রতিটি শিরায় ধমনীতে । শ্যামবাজার থেকে ট্রামে উঠে ধর্মতলা হয়ে এসপ্লেনেডে যেতাম। মনুমেন্ট এর পাশ দিয়ে হেঁটে শহরের শোভা দেখতে দেখতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যেতাম। ফুচকা খেতে খেতে পার্কে ঘুরতাম। আবার ট্রামে চেপে ফিরে আসতাম শ্যামবাজারে। সেগুলো আজ সেলুলয়েডের মতো ভেসে ওঠে। বেঁচে থাকুক ট্রাম । বেঁচে থাকুক ভালোবাসা ।
পুনশ্চ : কয়েক বছর আগের লেখা । এর মধ্যে অনেক ট্রাম রুট বন্ধ হয়ে গেছে । শ্যামবাজার ডিপো থেকে ধর্মতলা গামী  ঐতিহ্যবাহী ৫ নম্বর ট্রাম ও মাঝে বন্ধ ছিল । আবার চালু হয়েছে ।পরিসেবা আগের মত নেই। অনেক দাঁড়ালে কদাচিৎ একটার দেখা মেলে। আর এখন তো শুনছি যাত্রী পরিবাহী ট্রামই নাকি আর থাকবে না। পুজো পরিক্রমার ট্রাম ও এবার আর চলবে না । তবুও চাইব । বেঁচে থাকুক ট্রাম ।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

কলকাতার স্বপ্নের জাদুকর ট্রাম তুলে দেওয়ার অশনি সংকেত

আপডেট সময়- ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪