শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

শ্রমিকদের জীবন মানোন্নয়নে দাবিতে জাতীয় ‘চা দিবস’ পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইপিডিএস ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই,এল,ও) এর সহযোগীতায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে “জাতীয় চা দিবস” উদযাপন করা হয়েছে৷
মঙ্গলবার (৪ঠা জুন) দুপুরের দিকে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার রোড়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস) এর সভাকক্ষে দিবসটি উদযাপন করা হয়৷ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে শ্রমিক সংগঠনটি৷
বাংলাদেল চা শ্রমিক ইউনিয়ন সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালীর সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা৷ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাতি, সহ-সভাপতি পংকজ কন্দ, জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বাংলাদেল চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ন তাতি প্রমুখ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, চা শিল্প টিকিয়ে রাখতে হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে৷ মালিক, শ্রমিক ও সরকার এক হয়ে কাজ করলে দেশে চা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব৷
বাংলাদেল চা শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করি যে, আমাদের দেড়’শো বছরের অধিক সময় ধরে যে মাটিতে বসবাস করছি, এই বসতভিটা যেনো ‘লিজ’ বা আমাদের নামে করে দেওয়া হোক। পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত করতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা দরকার। বেকার ছেলেরা আছে, তারা বেকারত্ব সমস্যায় রয়েছে। সেজন্য ১৮ টি উপজেলায় যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা করা যায়, সরকার যদি শুধুমাত্র চা শ্রমিক সন্তানদের জন্য করে দেয়, তাহলে আমরা সমাজে উঠে দাঁড়াতে পারব। আমরা বিশ্বাস করি আমাদের দুইটা সমস্যা যদি সমাধান করতে পারি বা বেকারদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান করতে পারি তাহলে আমরা একটু হলেও সকলের সাথে দাঁড়াতে পাররো।’
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...