শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

জুড়িতে চা শ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা

 

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 

মৌলভীবাজারে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার। শনিবার(৫ জুলাই) সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে এক চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘুম থেকে উঠে প্রথমে তাঁদের শিশুপুত্র লিটন বুনারজি (৮) লাশ দুটি দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম ভাঙার পর লিটন তার মা সারি বুনারজিকে (৩৮) ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে, সামনের রাস্তায় পড়ে আছেন বাবা দিলীপ বুনারজি (৪৭)। এরপর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা গিয়ে নিশ্চিত হন, দু’জনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ের বাবা–মা। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। তাঁদের মধ্যে কোনো বিরোধও লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, “তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে বিষপানের দুর্গন্ধ ও ছিল। বিস্তারিত জানতে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সত্যতা নিশ্চিত করা যাবে।”

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...