ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ, হাসপাতালে ভর্তি আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের কালরাত্রি  মেহেন্দীগঞ্জে পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৫ দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে সরকারি অফিস-আদালত ও ব্যাংক কেন্দ্রীয় কারাগারে মারা গেল সেই ‘সিরিয়াল কিলার’ সাভারের সাইকো সম্রাট লম্বা ছুটি শেষে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝড়ল তিন যুবকের তাজা প্রান ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩, গুরুতর আহত-৫  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ;চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ চুয়াডাঙ্গায় ঈদের দিনে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত-২ কুমিল্লায় বাস-ট্রেন ভয়াবহ সংঘর্ষে শিশুসহ নিহত-১২, আহত-১০ হবিগঞ্জে ছবি তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রনক্ষেত্র, আহত-৩০ ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে দুই দফা সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক দীর্ঘ ৩৬ বছর পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের জামাত আদায়  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত আজ পবিত্র ঈদুল ফিতর নারায়ণগঞ্জে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন আজ পবিত্র জুমাতুল বিদা, মাহে রমজানেরও শেষ দিন নারায়ণগঞ্জে ‘গৃহবধূ চম্পা’ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ঘাতক স্বামী গ্রেপ্তার গাজীপুরে রপ্তানিরমূখী পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ঈদে ঘরমূখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জসহ সারাদেশে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর সদরঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ২ লঞ্চের রুট পারমিট বাতিল, ২ তদন্ত কমিটি না’গঞ্জ সদর-বন্দরের ২১’শ পরিবার পেল মাসুদুজ্জামানের ঈদ উপহার সামগ্রী রামুর আলোচিত জিহাদ হত্যা মামলার আসামি ‘টিকটকার’ আঁখি র‍্যাবের জালে কুষ্টিয়া সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার না’গঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আজাদ-রিফাত গ্রুপের কর্ণধার তাজুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মাসুদুজ্জামান বাংলাদেশে কবে পবিত্র ঈদুল ফিতর, কি বলছে চাঁদ দেখা কমিটি আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাব-পুলিশের শীর্ষপদে বড় রদবদল নারীর সঙ্গে ইউএনও’র অন্তরঙ্গ ‘ ভিডিও ভাইরাল’, তোলপাড় সামাজিক মাধ্যম ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কিছু ব্যাংক খোলা থাকবে আজ থেকে ঈদের টানা সাত দিনের ছুটি শুরু ঢাবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতকই: শিক্ষামন্ত্রী উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর-অগ্নিসংযোগ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে সাব্বির হত্যার প্রধান আসামি সোহাগ র‍্যাবের জালে নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী কুলিয়ারচরে ৪৬ প্রতিবন্ধী পেল ঈদের নতুন পোশাক অবশেষে দুই দশক পর দখলমুক্ত কক্সবাজারের সুগন্ধা সৈকত পয়েন্ট ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ শেষ কর্মদিবস রাজধানীসহ ১৫ জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আজ পবিত্র লাইলাতুল কদর শহীদ মিনারে গুলিবিদ্ধ যুবক রাকিবের মৃত্যু সরকার দলীয় ব্যক্তিদের জেলা প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত রাজধানীর উত্তরায় শপিং কমপ্লেক্স ঘেরাও-ভাঙচুর-লুটপাট বহিরাগত কেউ মেয়র হতে পারবে না, এই শহরের লোক মেয়র হবে: মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে ফের মারধরের শিকার পুলিশ সদস্য, আটক-২ ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জসহ দেশের ৪২ জেলা পরিষদ পেল নতুন প্রশাসক সোশ্যাল মিডিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোর দায়ে আমিরাতে বাংলাদেশিসহ আটক-১০ শ্রীমঙ্গলে হঠাৎ এক পশলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে নারায়ণগঞ্জ শহরের যানযট নিরসনসহ শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ  কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদকসহ চোরাই পণ্য উদ্ধার  নিকলী এসিল্যান্ডের প্রতিহিংসার বলি সাংবাদিক আলী জামসেদ রাশিয়ার ওপর থেকে তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র সড়ক ও নৌ-পথে জনদূর্ভোগ এড়াতে উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত  মৌলভীবাজারে পর্নোগ্ৰাফি ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি পঙ্খী গ্রেপ্তার টেকনাফে আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার র‍্যাব সদস্য আসিফ মাহমুদসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন নবগঠিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি চুপ্পু রূপগঞ্জে বিপুল মাদকসহ চিহ্নিত মাদক কারবারি আটক, হামলায় আহত-৮ বিকেএমইএ-চেম্বারের যানযট নিরসন কর্মীদের বৈরী আচরণ ও সন্ত্রাসী কর্মকান্ডে ক্ষুব্ধ-অতিষ্ঠ নগরবাসী নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে বালু ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত-১৫ দেশের সকল ব্যাংকের জন্য নতুন নির্দেশনা ৪০ কোটি ব্যারেল মজুদ জ্বালানি তেলের চালান বাজারে আসছে আরবি প্রভাষক পদে আরবি বিভাগের শিক্ষার্থীরা’ই হঠাৎ কেন ‘অযোগ্য’? নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী দিপু অস্ত্রসহ গ্রেপ্তার নারায়ণগঞ্জে ঈদ লাইটিং ও সেহেরির ডাকের নামে অভিনব চাঁদাবাজি; অতিষ্ঠ নগরবাসী ২৮ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পায়নি পিবিআই মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করলো নোয়াব জঙ্গল সলিমপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার-২২ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি হলেন বাছির জামাল নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করলেন অভিনেত্রী তিথি নগরবাসীকে নিরাপদ রাখতে চলমান অভিযান অব্যহত থাকবে: এসপি নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জে ছিনতাই হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার পুলিশ,সরকারি অস্ত্র লুট ২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট পালনের সিদ্ধান্ত সরকারের বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা দ্রুত সৌদি আরব ছাড়তে মার্কিন কূটনীতিকদের নির্দেশ রাজধানীর বনানীতে তিনতলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা ঈদ উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও সজাগ দৃষ্টি রাখবে: জেলা প্রশাসক টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৩২ জন উদ্ধার কুষ্টিয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য নিহত সিদ্ধিগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, ব্যবহৃত হোন্ডা জ্বালিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু আজ আন্তর্জাতিক নারী দিবস

কালের বিবর্তনে ভারতের গণতন্ত্র অবলুপ্তির পথে

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

মানস বন্দ্যোপাধ্যায়,দিল্লি।।
ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাই প্রতিটি নির্বাচনেই সারা বিশ্বের নজর ভারতের দিকে। কিন্তু কালের বিবর্তনে এই বিশাল দেশের গণতন্ত্র এখন প্রহসনে পরিণত হতে চলেছে। নির্বাচনে দুর্নীতি একটা মহামারী আকারে প্রকাশ পাচ্ছে।
সারা ভারতে যদিও বিনাবাধায় সুষ্ঠু নির্বাচন হয়ে এসেছে অতীতে, কিন্তু কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গ, কাশ্মীর, বিহার, ছত্তিশগড়, উত্তর প্রদেশে এই গণতন্ত্র একটা চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে।
সামান্য সমবায় নির্বাচন,পঞ্চায়েত নির্বাচন থেকে বিধানসভা,লোকসভা নির্বাচন এই রাজ্যগুলিতে বিভীষিকা হয়ে দেখা দিয়েছে। নির্বাচনে প্রতিযোগিতা তো দূরের কথা অনেক ক্ষেত্রেই বিরোধীদের মনোনয়ন পত্র দাখিল করতেও দেওয়া হয়নি।
কার্যত অনেক জায়গায় ভোট হয়ই না। জনতার মৌলিক অধিকারকে কবর দেওয়া হয়। কার ভোট কে দিয়ে যায়, সেটা বোঝা মুশকিল। গণতন্ত্রের গলা টিপে বুথ লুট, এটিএম ব্যালট বক্স লুট,,বোমা বিস্ফোরণ, ভোটারদের ভয় দেখিয়ে বুথে আসতে না দেওয়া, পোলিং এজেন্ট,পোলিং অফিসারদের অপহরণ, মারধর করে বের করে দেওয়া,ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, ব্যালট বাক্স তুলে নিয়ে পুকুরে ফেলে দেওয়া, ইচ্ছেমত ছাপ্পা ভোট দেওয়া আখছার ঘটে । বিভিন্ন রাজ্য সরকারের পুলিস বাহিনীকে কাজে লাগিয়ে শাসকদল ক্ষমতা বজায় রাখার জন্য অবাধ লুট চালায়।
বজ্র আঁটুনি ফস্কা গেরোর মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও সংবিধান অনুযায়ী রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ না করতে তাদের নির্বাচন কেন্দ্রের পরিসর থেকে দূরে রাখা হয়।প্রকাশ্যে বুথের সামনে শাসক এবং বিরোধীদের মধ্যে বচসা,হাতাহাতি, মারপিট হলেও কেন্দ্রীয় বাহিনী ঠুঁটো জগন্নাথ। চুপ করে থাকে।ফলে গণতন্ত্রের প্রহসন চলতেই থাকে। রাজ্যে শাসন ক্ষমতায় যে দলই থাকুক না কেন তারা এটির সুযোগ নিয়ে থাকে।
এবারের সাধারণ নির্বাচন
এবারের নির্বাচনে এই কটি রাজ্য ছাড়া সারা দেশে বাকি রাজ্য গুলিতে নির্বিঘ্নে ভোট হয়েছে। কোথাও কারো গায়ে একটি আঁচড় পর্যন্ত লাগেনি। কিন্তু সবচেয়ে মারাত্মক ঘটনা হলো এবারের ভোট ভয়ঙ্কর সাম্প্রদায়িকতার কার্ড খেলা হয়েছে। হিন্দু ভোট,মুসলীম ভোট, দলিত ভোট, কিষান ভোটের কার্ড খেলে গণতন্ত্রের দফারফা করা হয়েছে।
দ্বিতীয়ত: গণতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক হয়ে দেখা দিয়েছে “ঘুষ” এর প্রতিযোগিতা। আম আদমি পার্টি যেমন বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে সফর, এবং বিনামূল্যে জল সরবরাহের কথা ঘোষণা করেছে,সেখানে ভারতীয় জনতা পার্টি কিষান বীমা, শস্য বীমা, পঞ্চাশোর্ধ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা, মহিলাদের ব্যাংক খাতায় মাসে ৩ হাজার টাকা জমা ও বৃদ্ধ বয়সে পেনসানের প্রতিশ্রুতি দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। ধর্মকে সামনে এগিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইত্যাদি প্রচার করেছে।
তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি পরিবারের মহিলাদের মাসে মাসে ১ হাজার টাকার লক্ষ্মী ভান্ডার, দুঃস্থ মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকার কন্যাশ্রী, বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী ইত্যাদি প্রচার করেছে। মুসলিমদের জন্য এবারেও বহু সুবিধার কথা বলা হয়েছে।
কংগ্রেস বসে নেই। তারাও প্রতি পরিবারে মহিলাদের মাসে ৫ হাজার টাকা, বেকারদের পেনসন, বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার উপাহার দেওয়ার লোভ দেখিয়েছে।
এর অর্থ একটাই, সংবিধানে দেওয়া মৌলিক অধিকারকে ধুলিস্যাৎ করে টাকা এবং সম্পদের লোভ দেখিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনকে প্রভাবিত করে অপছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। ভোটারদের আসলে ভিখারীর পর্যায়ে ফেলা হয়েছে।এই প্রবণতা আর যাই হোক প্রকৃত গণতন্ত্র নয়।
          ক্রমশ:
চলবে চোখ রাখুন…………!

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

কালের বিবর্তনে ভারতের গণতন্ত্র অবলুপ্তির পথে

আপডেট সময়- ০৬:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪