শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

কুলাউড়ায় চাঁদা দাবি করায় নারকোটিসের ডিডি অবরুদ্ধ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি চা-বাগানে লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) পরিদর্শনে যান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফসহ ৫ জনের একটি দল। এসময় ওই দোকান মালিকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তাদেরকে অবরুদ্ধ করে রাখে চা-শ্রমিকরা। গত বুধবার (২৯শে মে) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানে এ ঘটনা ঘটে। রাতে কুলাউড়া থানা পুলিশের একটি দল গিয়ে তাদের উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও মদের দোকান মালিক মিঠুন কালোয়ার অভিযোগ করে বলেন, বুধবার বিকালে উপ-পরিচালক মিজানুর রহমান লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) গিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে বাকবিতন্ডা করে তার উপর চড়াও হন উপ-পরিচালক। এতে চা শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ১০টার দিকে কুলাউড়া থানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত চা শ্রমিকদের শান্ত করে তাদেরকে উদ্ধার করে।
মৌলবীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, বুধবার দিনব্যাপী জেলার কয়েকটি পাট্টা পরিদর্শন ও মাদকবিরোধী সভা করা হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লংলা চা বাগানে পরিদর্শনে গিয়ে রাস্তায় অবাধে মদ পান করছেন এমন কয়েকজনের ছবি ও ভিডিও ধারণ করায় শ্রমিকরা ক্ষিপ্ত হন। পরে তাদের কথামতো ছবি ও ভিডিও মোবাইল থেকে ডিলিট করা হয়। মিটুনের কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি বলেও তিনি জানান।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মাসুদ হোসেন জানান, তাৎক্ষণিক বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টি জানতে পেরেছি। কুলাউড়ার ইউএনওকে বিষয়টি তদন্ত করে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, এরআগেও ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে চা-বাগানের লাইসেন্সধারী মদ ব্যবসায়ীরা মহাপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...