সর্বশেষ:-
দেবহাটায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন
ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরার দেবহাটায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন শাখা বিএনপি।সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা যুগ্মআহবায়ক মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলার
মিরপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় ছোয়াদ হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলা সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ছোয়াদ উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেনা সদস্য সাইফুল ইসলামের ছেলে।
দৌলতপুরে অস্ত্র-গুলি ককটেলসহ যুবদল ও যুবলীগ নেতা আটক
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ককটেলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এরমধ্যে একজন যুবলীগ নেতা ও আরেকজন যুবদল নেতা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত দুটা থেকে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল,
এক কর্মস্থলে ৩ বছরের বেশি নয়, পরিপত্র জারি
অনলাইন ডেস্ক।। ভূমি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভূমি কর্মচারীদের বদলি সংক্রান্ত পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী, একজন ভূমি কর্মচারী কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের বেশি সময় কর্মরত থাকলে তাকে অন্যত্র বদলি করাতে হবে। বুধবার(১৩ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে
দৌলতপুরে অস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ দুই ভাই আটক
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি সহ সুমন (২৬) ও ছোটন (২২) নামে চাচাতো দুই ভাইকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ১৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়। আটক যুবকরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের
বিএনপি নেতা-কর্মীদের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
ইব্রাহীম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন
কুষ্টিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত-১
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১১ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তৌহিদুল ইসলাম (৪৫) মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে। আজ
তফসিল ঘোষণা হলেই নির্বাচনী ইশতেহার: গোলাম পরওয়ার
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য আমি খুব বেশি সময়ও দিতে চাই না আবার খুব কম সময়ও দিতে চাই না। যৌক্তিক সময়ের দাবি আমাদের। আর নির্বাচনী তফসিল ঘোষণা হলেই আমরা আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবো। আজ শুক্রবার
খুলনা-মুন্সিগঞ্জ সড়ক উন্নতিকরণ সহ সংস্কারের আবেদন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সুপারিশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর খুলনা-মুন্সিগঞ্জ সড়ক চার লেনে উন্নতিকরণ ও দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। আবেদনটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার একান্ত সচিব মো: আবুল হাসানের (উপসচিব)’র হাতে হস্তান্তর করা হয়। গতকাল
দৌলতপুরে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই: সন্ত্রাসী রাকিবুল গ্রেপ্তার
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টার ৩০ মিনিটের দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা। এর আগে,
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ









































































































































