কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝড়ল তিন যুবকের তাজা প্রান
- আপডেট সময়- ০৫:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের কাঁঠালতলা–ভৈরব–কিশোরগঞ্জ সড়কে একটি ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা সকলেই কুলিয়ারচর উপজেলার দায়রাকান্দি গ্রামের বাসিন্দা। তারা হলেন— মোঃ আরমান মিয়ার ছেলে মোঃ বিজয় (২৮), মোঃ রিপনের ছেলে আমির হোসেন (২৭) এবং মোঃ মুজিবুর রহমানের ছেলে মোঃ জুম্মান। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিজয় ও আমির হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় জুম্মানকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ-এ নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কুলিয়ারচর থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে সৃষ্ট যানজট স্বাভাবিক করে। পরে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





























































































































































