শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য নিহত

তেল নিয়ে তেলেসমতি, কথা-কাটাকাটির জেরে পিটুনিতে যুবকের মৃত্যু..!

 

মেসার্স তাজ ফিলিং স্টেশন, ইনসেটে নিহত যুবক নীরব। ছবি: সংগৃহীত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ঝিনাইদহে একটি পেট্রলপাম্পে তেল নেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে পাম্পের কর্মচারীদের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার(৮ মার্চ) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মেসার্স তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার(৮ মার্চ) রাত প্রায় ৮টার দিকে আল মিরাজ নীরব নামের এক যুবক মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। সে সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন।

পরে নীরব পাশের একটি পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে দেখতে পান, তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এ বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে নীরবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল মিরাজ নীরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য,  কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশেই একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ সরকারি কে সি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. সুমন পাল বলেন, গুরুতর আহত অবস্থায় নীরবকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, তাজ ফিলিং স্টেশনের মালিক ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সৃজনী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ, যিনি সৃজনী হারুন নামে পরিচিত।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...