শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

নারীর সঙ্গে ইউএনও’র অন্তরঙ্গ ‘ ভিডিও ভাইরাল’, তোলপাড় সামাজিক মাধ্যম

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে স্থানীয়ভাবে কৌতূহল ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম-সব জায়গাতেই বিষয়টি নিয়ে চলছে আলোচনা।

ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। কেউ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ সমালোচনামূলক মন্তব্য করছেন। তবে এখনো ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ভিডিও যাচাই-বাছাই ছাড়া ছড়িয়ে দিলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা না এলেও বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...