শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার ফের সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে তিন টাকা না’গঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক মাহবুবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নামফলকে স্ত্রীর নাম থাকায়, স্থাপনা উদ্বোধন না করেই ফিরলেন বিভাগীয় কমিশনার মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই মিস ইসরায়েলকে দুয়োধ্বনি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার ফের সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে তিন টাকা না’গঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক মাহবুবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নামফলকে স্ত্রীর নাম থাকায়, স্থাপনা উদ্বোধন না করেই ফিরলেন বিভাগীয় কমিশনার মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই মিস ইসরায়েলকে দুয়োধ্বনি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

 

বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নি দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভাইবোন লিমা পারভীন (২৬) ও হোসেন আলী (২৪) মারা যান।এ নিয়ে ওই দুর্ঘটনায় দগ্ধ ৪ জনের মধ্যে তিনজনেরই মৃত্যু হলো।

জানা গেছে, নিহত লিমা পারভীন ও হোসেন আলী নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালিপুর নিচপাড়া এলাকার তৌসির উদ্দিনের সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লিমা পারভীন এবং সকাল ১০টার দিকে তার ছোট ভাই হোসেন আলী মারা যান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে দুর্ঘটনার দিন দিবাগত রাতে মারা যান লিমা পারভীনের স্বামী শাহীন আলম (৩০)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহীন আলমের ছোট ভাই শাহেদ আলী (২৫) দগ্ধ হয়েছিলেন।

চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। নিহত ও আহত ৪ জনই ফতুল্লার একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন এবং একই ফ্ল্যাটে বসবাস করতেন।

এদিকে,ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লিমা পারভীন ও হোসেন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুরে অবস্থানরত তাদের বড় ভাই স্বপন আলী ও মামা মোহাম্মদ আলী।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লাইনের লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়।ভোরে রান্নার জন্য লিমা পারভীন দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এতে ফ্ল্যাটে থাকা চারজন দগ্ধ হন এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।