শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

সিদ্ধিগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, ব্যবহৃত হোন্ডা জ্বালিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।

রোববার(৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীর গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। তবে একজন জনতার হাতে ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...