শিরোনাম
নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ

নারায়ণগঞ্জে সাব্বির হত্যার প্রধান আসামি সোহাগ র‍্যাবের জালে

সেহরি কিনতে বেরিয়েই খুন হয় সাব্বির..!

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যুবক সাইদ আহমেদ সাব্বির হত্যা মামলার প্রধান আসামি মো. সোহাগকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া সোহাগ (৪২) নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শের আলী।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন রওনক ইরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সাইদ আহমেদ সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ইন্টারনেট ওয়াইফাই লাইনের ব্যবসা করতেন। অভিযোগ রয়েছে, সোহাগের নেতৃত্বে একটি দল ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সাব্বির বিভিন্ন সময় এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত ছিল এবং তাকে নানা ধরনের হুমকি ধামকি দিত।

ঘটনার দিন গত ৪ মার্চ ভোরে সাব্বির সেহরির জন্য খাবার আনতে বাড়ি থেকে বের হয়ে শিবু মার্কেট মোড়ের সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে গেলে সোহাগের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মার্চ রাতে তার মৃত্যু হয়।

এ হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর হত্যায় জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‌্যাব আরও জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানি ও র‌্যাব-৭ এর একটি যৌথ চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেল ৫টার দিকে সোহাগকে গ্রেপ্তার করে।

এরপর গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...