শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আসন্ন মহাঅষ্টমী পূণ্যস্নান ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব নিরাপদ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় বক্তারা বলেন, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানরা একসঙ্গে বসবাস করে আসছে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত নারায়ণগঞ্জ জেলা। অতীতেও আমরা সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছি, ভবিষ্যতেও রাখবো। এই উৎসব শুধু নারায়ণগঞ্জের নয়, এটি বিশ্বব্যাপী পরিচিত এবং বাংলাদেশের ঐতিহ্যের অংশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ পূণ্যস্নান দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা যেন এ উৎসবকে ঘিরে কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই সুন্দরভাবে উৎসবটি সম্পন্ন করতে পারি এবং পূণ্যস্নানে আগতদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি, সে লক্ষ্যে সকলেই কাজ করছি।

ডিসি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন সম্প্রীতির সঙ্গে কাজ করে আসছে, এজন্য সবাইকে ধন্যবাদ। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা প্রসঙ্গে জেলা প্রশাসক(ডিসি)বলেন, জেলা পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবে। এছাড়া র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি তদারকি ও নিয়ন্ত্রণে কাজ করবেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান মুন্সি, নাসিক, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতা কর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...