আইনশৃঙ্খলা বাহিনী র্যাব-পুলিশের শীর্ষপদে বড় রদবদল
- আপডেট সময়- ০৪:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
আইনশৃঙ্খলা বাহিনী র্যাব ও বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে পদোন্নতি দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিগবাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





























































































































































