কুলিয়ারচরে ৪৬ প্রতিবন্ধী পেল ঈদের নতুন পোশাক
- আপডেট সময়- ০৫:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবস্থিত “কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলে ৪৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী (ঈদের নতুন পোশাক) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র আয়োজনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে প্রতিবন্ধী ও তাদের পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে এমন আশ্বস্থ করে বলেন, যেকোন সময় যেকোন প্রয়োজনে থানায় চলে আসবেন এবং থানার দরজা আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে।তিনি আরোও বলেন, থানা সংক্রান্ত বিষয় না হলেও আমাদের কাছে চলে আসবেন। আমরা সঠিক পরামর্ম দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো।এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী প্রতিবন্ধী ও তাদের পরিবারকে ফ্যামেলী কার্ড সহ সমাজ সেবা অধিদপ্তরের সকল সেবা নিশ্চিত করবেন বলে জানান, প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা আমাদেরই একটা অংশ। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, কাপাশাটিয়া মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনী আলমগীর, প্রতিবন্ধী সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য বাচ্চু মিয়া, দোসর রহমান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিবাবক বৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দৈনিক সমকালীন কাগজের জেলা প্রতিনিধি সজিব আহাম্মেদ।
অনুষ্ঠান শেষে, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম এবং ওসি আরিফ উদ্দিন প্রতিবন্ধী শিশুদেরকে নতুন টাকার নোট প্রদান করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























































































































































