না’গঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আজাদ-রিফাত গ্রুপের কর্ণধার তাজুল ইসলাম রাজিব
- আপডেট সময়- ১১:৪৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

তাজুল ইসলাম রাজিব। ফাইল ছবি
বিশেষ প্রতিবেদক।।
আসন্নবর্তী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আজাদ-রিফাত গ্রুপের কর্ণধার তাজুল ইসলাম রাজিব।
মঙ্গলবার (১৭ মার্চ) নিজে দেয়া জাতীয় ‘দৈনিক সমকালীন কাগজ’কে মুসলিম উম্মাহ দেশবাসীসহ নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্য তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান, ‘ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি সারা বিশ্বের মুসলমানদের বিশেষ করে আমার প্রানের শহর নারায়ণগঞ্জবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি নারায়ণগঞ্জ জেলাবাসীর সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি কামনা করি। ‘ঈদ মোবারক’
তাজুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর আত্মত্যাগ ও মহিমান্বিত মাস। এক মাস সিয়াম সাধনার পরে, এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো, মহান রাব্বুল আলামীনের নৈকট্য লাভ। বিশ্ববাসী এবং সর্বপরি পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল ফিতর।
সকল ধরনের সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ হোক।
ঈদের এই আনন্দঘন দিনে কেউ যাতে অভুক্ত না থাকে। সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে। ঈদের আনন্দ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি সুখ, সকলের জীবন উদ্ভাসিত হোক ঈদের আনন্দে বিমোহিত হোক সকালে অন্তর, সেই শুভকামনায়।
”ঈদ মোবারক”
ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সুখ-শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক, সমাজের প্রতিটি মানুষের মধ্যে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। আবার দেশবাসীসহ বিশেষ করে আমার জন্মভূমি প্রানের শহর নারায়ণগঞ্জবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবারক
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





























































































































































