মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান
- আপডেট সময়- ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক,ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এমপি শপথ গ্রহণের পর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহন করেন।
এসময় শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের কৃতি সন্তান, মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ, একাধারে তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, সিটিজেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান।
মাসুদুজ্জামান ক্রীড়াজগতে ছিলেন সক্রিয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনসিসিডিএমের সাবেক সিনিয়র সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান।
তিনি এক সময়ের যুবদলের দীর্ঘ রাজনৈতিক বিরতির পর গত বছরের সেপ্টেম্বরে ফের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ৩ নভেম্বর দলের প্রথম পর্যায়ের মনোনীত প্রার্থী তালিকায় মাসুদুজ্জামানের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নিরাপত্তাহীনতার কারণে স্বইচ্ছায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর পরবর্তীতে মনোনয়নপত্র জমা না দিলেও তিনি কর্মীসভায় অনুসারীদের ধানের শীষ প্রতীক নিয়ে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যান দলকে ভালোবেসে এবং বিএনপি মনোনীত ধানের শীষের ভোট দানের আহ্বান জানান।
মাসুদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমান-এর নির্বাচনী প্রচারণা সক্রিয় ভূমিকায় অংশগ্রহণসহ দলীয় নেতা-কর্মীদের জন্য নিজের মালিকানাধীন মডেল গার্মেন্টস থেকে ধানের শীষের প্রচারণা সম্বলিত টি-শার্টের ব্যবস্থা করে বেশ নজর কাড়েন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
































































































































