না’গঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে অর্থদন্ড
- আপডেট সময়- ১২:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে র্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকাস্থ লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসকল অপরাধে লাবনী ফুড নামক প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদড জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রঞ্জন বণিকের নেতৃত্বে র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক(এডি) হৃদয় রঞ্জন বণিক বলেন, অভিযানকালে দেখা যায়, কারখানায় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের কোনো তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা ভোক্তার জানার অধিকার। পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত জুসের বোতলে ফুড-গ্রেড মান নিশ্চিত করা হয়নি। যা শিশু খাদ্যে মারাত্মক ক্ষতি সাধন করে।
তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৭ ধারার লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ















































































































































































