বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
মো. আলী হোসেন ফকির বর্তমানে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সরকার তাকে পদোন্নতি দিয়ে পুলিশের শীর্ষ এই পদে স্থলাভিষিক্ত করেছে।
পেশাদার এই পুলিশ কর্মকর্তা বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আজ বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
















































































































































































