একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা
- আপডেট সময়- ০৫:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা এ্যাসিল্যান্ড আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






































































































































