ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
- আপডেট সময়- ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৪৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মো. হানিফ (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৩টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন তল্লা গ্রীন রোড এলাকার কালামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা(ডিসি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মিঠুন কুমার দত্ত, সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করেন।
জানা গেছে, আটক মো. হানিফ (৪০) ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অভিযোগে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামির নামে একাধিক মাদক মামলা রুজু রয়েছে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































