সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
টেকনাফে সাগরপথে পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় পাচারকারীরা বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করেছে। সেই তথ্য অনুযায়ী সোমবার রাত ১টায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে ২৮ জনকে উদ্ধার করে।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবন আর উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল।
অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































