সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ
সেন্টমার্টিনে জালে ধরা পরলো ৩২ কেজি ওজনের পোকা মাছ, মূল্য হাঁকানো হচ্ছে ৬ লাখ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উপকূলে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের এক বিশাল পোকা মাছ। ২২(নভেম্বর) শনিবার সকালে দ্বীপের স্থানীয় জেলে গণির জালে আটকা পড়ে মাছটি।
মাছটি জালে উঠতেই এলাকাজুড়ে তৈরি হয় কৌতূহল। আকার ও ওজনের কারণে মুহূর্তেই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন ও পর্যটকরা। সমুদ্রের গভীর পানিতে বাস করা এই ধরনের মাছ সচরাচর জেলে–জালে ধরা পড়ে না বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা।
এদিকে মাছটির জন্য বর্তমানে দাম হাঁকানো হচ্ছে প্রায় ৬ লাখ টাকা। বিরলতা আর বিশাল আকার—দুইয়ের কারণে বাজারে এমন উচ্চদর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
মাছটিকে ঘিরে দ্বীপজুড়ে চলছে আলোচনা; অনেকে আবার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন।
এরই মধ্যে কয়েকজন পাইকার মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। দাম ঠিক হলে যেকোনো সময় বিক্রি হতে পারে বলেও জেলের পরিবার জানিয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































