সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, বন্দর
নারায়ণগঞ্জের বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ-৬
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জ আতিকুর রহমান (৪২)।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ৬ জনের শরীরেই দগ্ধ হয়েছে। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































