সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
টেকনাফের দক্ষিণ শিলখালী থেকে ৫ জন অপহৃত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী এলাকার একটি দোকান থেকে পাঁচজনকে অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে অস্ত্রধারী একদল অপহরণকারী দোকানটিতে হানা দিয়ে জোরপূর্বক তাদের তুলে নিয়ে যায়।
অপহৃতরা হলেন—অছিউর রহমানের ছেলে মামুন জিয়া,মোহাম্মদ ইসলামের ছেলে গিয়াস উদ্দিন,কাসিম বৈদ্যের ছেলে পুতিক্যা, হাসানের ছেলে আবু সিদ্দিক,এবং আয়ুব আলীর ছেলে শাহিন।
ঘটনার পর এলাকাজুড়ে ভয়–আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারগুলো সম্ভাব্য সব জায়গায় খোঁজ করছেন, তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, অপহরণকারীরা গহীন পাহাড়ে আস্তানা করে লুকিয়ে রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সন্ধ্যা থেকে পাহাড়ে পাদদেশে অভিযান শুরু করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ ও অপহরণকারীদের পরিচয় যাচাই করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































