সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উখিয়া, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, র্যাব
উখিয়ার শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহ গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকা থেকে এন্টি নারকোটিকস টাস্কফোর্স ঘোষিত শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব জানায়, এনায়েত উল্লাহ উখিয়া ও টেকনাফ থানার অস্ত্র ও অপহরণসহ মোট সাতটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
র্যাব–১৫–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, অপহরণ, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সম্প্রতি কক্সবাজারে মাদক, অপহরণ ও মানবপাচার নিয়ন্ত্রণে এন্টি নারকোটিকস টাস্কফোর্সের উদ্যোগে সন্ত্রাসী ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়। সেই তালিকাভুক্ত আসামিদের ধরতে র্যাব–১৫ অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সিপিসি–২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে কুখ্যাত অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনায়েত উল্লাহ (৩০) উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্প–১৫ (ইস্ট), ব্লক–এ/৪, সেল্টার–২৮৭–এর বাসিন্দা। তাঁর পিতা আবু আহম্মদ এবং মাতা হাজেরা খাতুন।
র্যাব জানায়, গত জুলাই মাসে র্যাব পরিচয়ে সংঘটিত এক অপহরণের ঘটনায় জড়িত সুমন গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এনায়েত উল্লাহ। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































