ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১

আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু আজীবন নয়: সরকারকে মির্জা আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকান্ডে সাজাপ্রাপ্ত আসামিদের নির্দোষ’ উল্লেখ করে তাদের বিনা বিচারে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান।

বিডিআর হত্যাকান্ডে  দেশের বাইরের একটি প্রশিক্ষিত ও প্রাতিষ্ঠানিক বাহিনীর লোকজন জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পিলখানায় যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তো ফেরত আনতে পারবো না। আর যারা এখন জেলে আছে তাদের ব্যাপারে কোনো কথাবার্তা শুনতে আমরা চাই না। বিডিআর হত্যাকান্ড প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিডিআর হত্যা দিবস আজ। দীর্ঘদিন জেল খাটার সুবাদে বিডিআরের যারা বিনা অপরাধে জেলে আছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমরা জেনেছি, ওইদিন বাইরের একদল সন্ত্রাসী অথবা প্রশিক্ষিত প্রাতিষ্ঠানিক লোকেরা বিডিআরকে হত্যা করেছিল। প্রশিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক লোক, একটি বাহিনীর লোক, যারা এইদেশের লোক নয়, বিদেশ থেকে তাদের এনে আমার দেশের বিডিআরের সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি এই হত্যাকা-ের আজও হলো না।

যাদের বিচার হয়েছে, অনেকে ফাঁসির আদেশ নিয়ে জেলে আছেন, তারা সকলেই নির্দোষ। তারা কেউ দোষী নয়। জেলের ভেতরে তাদের কান্না দেখে আমরা আমাদের চোখের অশ্রু ধরে রাখতে পারি নাই।

এসময় নিহত বিডিআর অফিসারদের আত্মার মাগফেরাত ও পরিবারের লোকজনের প্রতি সহানুভূতি জানিয়ে মির্জা আব্বাস বলেন, যারা বিনা অপরাধে ১৪/১৫ বছর জেলে পড়ে মরছে তাদের কেন ছাড়া হচ্ছে না জানি না।

আওয়ামী লীগ ছাড়ে নাই তাদের কারণে কিন্তু এই সরকার কেন ছাড়ছে না, তা আমি জানি না। আমার দাবি, যারা বেঁচে আছেন তাদের অবিলম্বে জেলখানার গেট খুলে দিয়ে বিনা বিচারে মুক্ত করা হোক। তাদের কোনো সাজার প্রয়োজন নাই। যথেষ্ট সাজা তাদের হয়েছে।

দেশে চলমান অস্থিরতা পরিস্থিতিতে চুরি ডাকাতি, ছিনতাই ও লুটপাট বেড়ে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এইগুলো কারা করছে এইটা আপনারা জানেন। যারা বলে, দিনের বেলায় যদি হাঁটতে না পারি, রাতের বেলায় কাউকে ঘুমাতে দেবো না। ভারতে বসে বসে আওয়ামী লীগ ও তাদের দালাল চক্র, যারা এই দেশেকে লুট করেছে, মানুষকে খুন করেছে, এখনও চক্রান্ত করছে কীভাবে এই দেশকে অশান্ত করা যায়। যত চক্রান্তই করেন না কেন এই দেশের মানুষের ঐক্য কখনও ভাঙতে পারবেন না। বাংলাদেশের মানুষ আপনাদের এত সহজে ছেড়ে দেবে না।দ্রব্যমূল্য কমানো, চুরি ছিনতাই, লুটতরাজ বন্ধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই সরকার যখন ক্ষমতায় আসে তখন আমরা সবাই তাদেরকে সমর্থন দিয়েছিলাম। এই সরকার ব্যর্থ হলে এদেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু আজীবন নয়। আজীবন আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না।”

বিএনপির জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য একশ্রেণির লোক মাঠে নেমেছে, বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ বিএনপি নেতা বলেন, দেশে শৃঙ্খলা বজায় রাখুন এবং কোনো রকমের অপকর্মে লিপ্ত হবেন না। কিন্তু আপনারা অনেকে তা শুনছেন না। এতে দলের বদনাম হচ্ছে। অপকর্ম করছে আরেকজন কিন্তু নাম হচ্ছে বিএনপির। এইটা আপনারা খেয়াল রাখবেন।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “সংস্কার সংস্কার করে আপনারা কান ঝালা-ফালা করে ফেলেন। সংস্কার কী করছেন আমি জানি না। কিন্তু হাতের সামনে যে সংস্কার আছে সেটি কেন করেন না, আমি এইটাও বুঝি না। আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী সিন্ডিকেটকে আপনারা ভাঙেন নাই। মামলা থাকার পরও তাদের গ্রেপ্তার করেন নাই। এই সিন্ডিকেটের লোকজন লুটেরার সঙ্গে ছিল। এই সিন্ডিকেটের লোকজন দ্রব্যমূল্য বাড়িয়ে রেখেছে, কমতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ওই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিবেন ততদিন দ্রব্যমূল্য কমবে না।

বর্তমান সরকারের এই সমস্ত বিষয়ে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিএনপির সাবেক এ মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। ১৭ বছর রাজপথে লড়াই করেছি, আমাদের ৫ হাজার নেতা জীবন দিয়েছে। হাজার হাজার কর্মী আহত অবস্থায় আছে। আমি নিজে ১৩ বার জেল খেটেছি। এই মঞ্চে সবাই মামলা খেয়েছে। এইটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, এইটা করেছি সংসদ নির্বাচনের জন্য।

কোনো দল বা গোষ্ঠীর নাম উল্লেখ করে তিনি বলেন, একদল লোক বলে, যারা নির্বাচনের কথা বলে তারা নাকি জাতির শত্রু। তাহলে একটা কাজ করেন, বলে দেন, বাংলাদেশে আর নির্বাচনের প্রয়োজন নাই। যেমনি হাসিনা করেছিল, তেমনি আপনিও থাকেন। দেখা যাক থাকতে পারেন কিনা। গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ লড়াই করেছে। গণতন্ত্র আমরা চাই। আমরা কথা বলতে চাই, ভোটের অধিকার চাই।”

যারা স্থানীয় নির্বাচন আগে চান তাদের উদ্দেশ্য দূরভিসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক। কোনো পরিস্থিতিতে দেশের মঙ্গল আপনারা চান না, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে অনেক কিছু হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন হলে তাদের অনেক সুবিধা হয়। কারণ, গ্রামে-গঞ্জে অনেকের পায়ের তলায় মাটি নাই। তাই এই স্থানীয় নির্বাচন করে পায়ের তলায় মাটি তৈরি করতে চাচ্ছে। ঘোড়ার আগে গাড়ি জুড়তে হয় না। ঘোড়ার পরে গাড়ি জুড়লে গাড়ি চলবে ভালো। জাতীয় ঐক্য ধরে রাখার জন্য সকল রাজনৈতিক দলের আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জে নবাব সলিমুল্লাহ সড়কের উপর মিশনপাড়া অস্থায়ী মঞ্চ তৈরি করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ জনসমাবেশের আয়োজন করেন। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের মিছিল ও জমায়েতের কারণে শহরে যান চলাচলে বিঘ্ন ঘটে। আশেপাশের কয়েকটি সড়কে তীব্র যানজটে ভয়াবহ জনদূর্ভোগ দেখা যায়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু আজীবন নয়: সরকারকে মির্জা আব্বাস

আপডেট সময়- ০৬:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫