ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১

স্কুলে অনুপস্থিত থেকেও পাঁচ মাস ধরে বেতন তুলছেন প্রধান শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৪৪০ বার পড়া হয়েছে
ভেড়ামারা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারার হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর অনিয়ম আর দুর্নীতির বরপুত্র খ্যাত শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মস্বার্থসহ নানা অভিযোগের প্রমান মিললেও দীর্ঘ ৫ মাসেও কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। বরং যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। অভিযোগ উঠেছে , প্রশাসনের সাথে আঁতাত করে গত ৫ই অগাষ্টের পর থেকে বিদ্যালয়ে না গেলেও ৫ মাস ধরেই চালু রয়েছে তার বেতন।বিদ্যালয়ের ৩১ জন শিক্ষকের মধ্যে শফিক ও তার স্ত্রী বাদে ২৯ জনই অনাস্থা জানিয়েছে তার উপরে। ১৩ টি অভিযোগের প্রতিটিতে অভিযুক্ত হয়েও কেন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এ বিষয়ে উদ্বেগ আর হতাশা ব্যক্ত করেছেন শিক্ষক ও ছাত্র-ছাত্রী।
হালিমা বেগম একাডেমী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার পাল, প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকার দূর্নীতির অভিযোগ এনে গত বছরের ২৮ ফেব্রুয়ারি যশোর শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেন। ১৩ টি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য  উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রদের থেকে বেতন, ফিস, ছাড়পত্র বাবদ অতিরিক্ত টাকা, এসএসসি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি নিয়ম বহির্ভূত নিতেন। তিনি এফডিআর এর লভ্যাংশ, বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া ফি, ছাড়পত্র বাবদ ফি, পুরাতন বই খাতা বিক্রির টাকা, ছাত্র-ছাত্রীদের জরিমানার টাকাসহ বিদ্যালয়ের উন্নয়ন কাজের অতিরিক্ত বরাদ্দের টাকা ক্যাশবুকে না উঠিয়ে নিজেই খরচ করতেন। অনিয়ম আর দুর্নীতির প্রত্যেকটি অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী অফিসার দিয়ে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও অদৃশ্য খুঁটির বলে বহাল তবিয়তেই রয়েছেন তিনি।
প্রভাবশালী শফিকুল কোন নিয়মের তোয়াক্কা না করে ১৬ বছরে নিয়োগ দিয়েছেন ১১ জন শিক্ষক। প্রত্যেকের থেকে ঘুষ বাবদ আদায় করেছেন ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষকদের অভিযোগ, তৎকালীন সরকারের ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন খাত থেকে আয় বাণিজ্য করেছেন কয়েক কোটি টাকা। লাইফ ষ্টাইলের পরিবর্তন করে বানিয়েছেন বহুতল বাড়ি।
সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, ভেড়ামারার হালিমা বেগম একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দীর্ঘ ১৬ বছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের শিক্ষক হাজীরা খাতাতে ৫ ই আগস্টের পর থেকে টানা ৫ মাস অনুপস্থিত। কিন্তু বেতন তোলার যে বই, সেখানে স্বাক্ষর করে প্রতি মাসেই নিয়েছেন মাসিক বেতন। ১০ই আগস্ট বহিরাগত সন্ত্রাসী ভাড় করে এনে বিদ্যালয়ে তার অফিস কক্ষ ও প্রধান গেটে দিয়েছিলেন তালা। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রধান গেটের তালা খুললেও অফিস কক্ষের তালা এখনো ঝুলছে। অফিস কক্ষে তালা থাকায় ব্যবহার করতে পারছেন না প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাংক একাউন্টের চেকবই।
শিক্ষকদের অভিযোগ, এতো অনিয়ম, দূর্নীতির প্রমান এবং বিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বের করে দিলেও তিনি এখনও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শিক্ষকদের হুমকি ধামকি দিচ্ছেন। সন্ত্রাসী বাহিনী নিয়ে যে কোন সময় বিদ্যালয়ে প্রবেশ করবেন বলে জানান দিয়েছেন। একটি কুচক্রী মহলও
 অথনৈতিক ভাবে ম্যানেজ হয়ে  তাকে আবারো প্রধান শিক্ষকের চেয়ারে বসাতে যাচ্ছেন। এই নিয়ে শঙ্কিত রয়েছে শিক্ষকরা। হতাশাগ্রস্থ  শিক্ষকরা রয়েছেন বিচারহীনতার অস্বস্তিতে। তাদের দাবি, এক শফিকুলের কারনেই নষ্ট হতে বসেছে, সাজানো গোছানো ভেড়ামারার বৃহত্তম একটি শিক্ষা প্রতিষ্ঠান।
বর্তমানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিগত ৩ মেয়াদে একটানা ১৫ বছর জাসদের হাসানুল হক ইনু এমপি থাকায় কোন শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পায়নি। ১৬ বছরে তিনি সব রকমের অপকর্ম, দুর্নীতি আর অনিয়মের আশ্রয় নিয়ে কয়েক কোটি টাকার উপরে অবৈধ আয় করেছেন। । বোর্ডও তার সত্যতা পেয়েছে। শিক্ষা বোর্ড ২৭ আগস্ট প্রচলিত বিধি অনুযায়ী প্রধান শিক্ষক শফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়। কিন্তু অদৃশ্য খুঁটির বলে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। যশোর বোর্ড কর্তৃপক্ষের নির্দেশ প্রাপ্তির পর গত ৩ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তার কার্যালয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে তা আর হয়নি।
বিদ্যালয়টির শিক্ষক শাহিনুর রহমান বলেন, শফিকুর শুধুমাত্র উপবৃত্তি থেকেই ৫ লক্ষ ৮১ হাজার ৪৮৫ টাকা ১৬ কিস্তির মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে তুলেছেন।  তিনি বিদ্যালয়ের নামে যে ব্যাংক একাউন্ট আছে সেখানে লেনদেন করতেন না। তিনি দম্ভ করে বলতেন, আমিই প্রধান শিক্ষক, সভাপতি আমার পকেটে। আমার যা ইচ্ছা তাই করব। কেউ আমাকে কিছু করতে পারবে না।
বিদ্যালয়ের আরেক শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, বিগত আমলে প্রধান শিক্ষক আর তার স্ত্রী  পলি খাতুন মিলে যা ইচ্ছে তাই করেছে। ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়েছিল হাসানুল হক ইনুর ছেলেকে। সদস্য নির্বাচন করতো ইচ্ছামত। তার কথায় ছিল আইন আর শেষ কথা। আমাকে এবং সিরাজ স্যারকে স্কুলের মধ্যে মেরেছিল। বিদ্যালয়ের বেঞ্চ নিয়ে গিয়ে বাড়িতে প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে তুলেছে। শহরের মধ্যেই ৪তলা বাড়ি করেছে, যা শিক্ষকতার আয় দিয়ে সম্ভব নয়।
ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি কেউ নয়। তাছাড়া এই বিষয়টি আমার দপ্তরের দেখভালের বিষয় নয়। তার বেতন ভাতা প্রদানে আমার কোন হাত নেই। বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটি দেখবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম কে প্রশ্ন করা হয়েছিল, কোন প্রকার ছুটি না নিয়েই ৫ মাস অনুপস্থিত, নিয়মিত ভাবে বেতন তুলছেন, কোন ব্যবস্থা নেয়া হয়নি কেন। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে  পূর্বেকার ইএনও আকাশ কুমার কুন্ডু থাকা অবস্থায় তদন্ত হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রশাসনকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়। আমি পদাধিকার বলে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি থাকা অবস্থায় নভেম্বর মাসের ৭ তারিখে একটি মিটিং ডেকেছিলাম। কিন্তু নভেম্বরের ৩ তারিখে শিক্ষা বোড  কর্তৃক নতুন এডহক কমিটি নির্বাচনের প্রজ্ঞাপন জারি করে। তাই আর ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে তার সময়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও শফিকুরকে এক মাসের বেতন দেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি নতুন তাই দিয়েছি। তবে সিদ্ধান্ত হয়েছে আগামী মাস থেকে সে যেন আর বেতন না পান, তার ব্যবস্থা নেবো। তবে তিনি কর্তৃপক্ষ কারো থেকে ছুটি না নিয়েই অনুপস্থিত আছে বলে আমরা জানতে পেরেছি।
নানা অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার রিং দিলেও মোবাইল টি বন্ধ পাওয়া গেছে। তার স্ত্রী পলি খাতুনের মোবাইল ফোনে কথা বললেও অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলাম বক্তব্য দিতে রাজী হন নি। গত ৫ জানুয়ারী এ বিষয়ে কথা বলার জন্য বিকাল ৪টায় তার বাড়িতে গেলেও তিনি দেখা করেন নি। এসময় তার স্ত্রী পলি খাতুন বলেন, আমার স্বামী হালিমা বেগম একাডেমী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। সে নিয়মতান্ত্রিক ভাবে ছুটি নিয়ে গত ৫মাস স্কুলে যায় নি। তিনি স্বীকার করেন, সে নিয়মিত ভাবেই বেতন পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

স্কুলে অনুপস্থিত থেকেও পাঁচ মাস ধরে বেতন তুলছেন প্রধান শিক্ষক

আপডেট সময়- ০৬:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫