ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১

ইসলামী শরী’য়ার দৃষ্টিতে উশরের বিধান ও বাংলাদেশের ভূমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ১১:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১০৬০ বার পড়া হয়েছে

মোঃ ফেরদৌস আলম।।

আল্লাহ তা’আলা মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর পৃথিবীকে করেছেন মানুষের জন্য বসবাস উপযোগী আবাস। যমীনকে করেছেন মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস। আর তাতে দিয়েছেন নানাবিধ ফল-ফলাদি ও ফসল। এসব ফলফলাদি ও ফসলের উপর ওশর কে করেছেন যাকাতের ন্যায় ফরজ। যা মুসলিম হিসেবে যথাযথ পদ্ধতিতে পালন করা আবশ্যক।
যেমন আল্লাহ বলেছেন, তিনি (আল্লাহ) যিনি লতাগুল্ম বিশিষ্ট আর লতা-বিশিষ্ট নয় এমন উদ্যানরাজি, খেজুর গাছ ও বিভিন্ন স্বাদের খাদ্যশস্য, একই ধরনের ও আলাদা ধরনের যায়তুন ও ডালিম সৃষ্টি করেছেন। যখন ফল ধরে তখন ফল খাও, আর ফসল তোলার দিন (নির্ধারিত উশর ও অনির্ধারিত দানের মাধ্যমে) হক আদায় কর, অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। (সুরা আনআম, আয়াত : ১৪১)
তিনি আরো বলেছেন, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, আমি প্রচুর পানি বর্ষণ করেছি, এরপর ভূমিকে বিদীর্ণ করে দেই, অতঃপর তাতে উৎপন্ন করি শস্য, আঙ্গুর, শাক-সবজি, যয়তুন, খেজুর, ঘন উদ্যান, আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা, তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে’ (আবাসা ৮০/২৪-৩২)।
উশর মূলত কি?
আরবী আসারা শব্দ থেকে উশর শব্দটির উৎপত্তি। আরবী ভাষায় আশারা শব্দের অর্থ দশ, আর উশরুন শব্দের অর্থ দশ ভাগের একভাগ। উশর হলো জমি থেকে উৎপন্ন ফসল ফলাদির যাকাত।
উশরী জমিনে উৎপাদিত শস্যের এক দশমাংস বা তার অর্ধেক গ্রহণ করাকে উশর বলা হয়।
যদি আল্লাহর দেয়া প্রাকৃতিক পানি দ্বারা জমি আবাদ করে, তাহলে এক দশমাংশ, আর যদি নিজস্ব পানি দ্বারা আবাদ করে, তাহলে নিসফে উশর তথা বিশ ভাগের একভাগ দান করবে।

উশরী ভূমি কি? কোন জমিতে উশর দেয়া আবশ্যক?
১. কোনো জমিনের মালিকেরা স্বেচ্ছায় মুসলমান হয়ে গেলে তাদের ভূমি উশরী হয়ে যাবে।
২. মুসলিম সেনাপতি কোনো কাফের রাষ্ট্র বিজয়ের পর সে এলাকার জমি মুসলমানদের মাঝে বন্টন করে দিলে।
৩. কোনো অনাবাদী জমি মুসলমান আবাদ করলে তার পাশের জমি ওশরী থাকলে তাও উশরী বলে সাব্যস্ত হবে।
৩. মুসলমান থেকে ওশরী জমি কিনলে তা উশরী হিসেবেই বাকি থাকবে।
৪. যে ভূমির অবস্থা জানা নেই তাও উশরী বলে ধর্তব্য হবে।

কোন কোন ফসল থেকে উশর দিতে হবে?
কোনো ফসলে উশর আসবে এ ক্ষেত্রে কুরআনের ভাষায় কর্তিত ফসল এবং জমীন থেকে যা উৎপন্ন হয় তার কথা বলেছেন। ঠিক হাদীসেও একই কথা এসেছে।
এ ক্ষেত্রে যা উৎপাদিত প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী তাতে উশর আসবে, অন্য কিছুতে নয়। সে হিসেবে ধান, পাট, গম, আলুসহ নিত্যপ্রয়োজনীয় কাচা মাল ইত্যাদি, এমনকি যে বাঁশ ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপন্ন করা হয়, তাতেও উশর আসবে।
ইমাম আবু হানীফার মতে ইচ্ছাকৃতভাবে উৎপাদন করা হয় এবং একেবারেই মূল্যহীন ও বেচাকেনার অযোগ্য নয় এমন যে কোন কৃষিজাত দ্রব্যের উশর দিতে হবে।
অন্য কতিপয় ফকীহ ও মুহাদ্দিস কয়েকটি নির্দিষ্ট কৃষিজাত দ্রব্যের ওপর বিশেষ শর্ত ও গুণাগুণ সাপেক্ষে উশর দেয়া বাধ্যতামূলক বলে রায় দিয়েছেন। যেমন, তা খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়া চাই এবং শুকিয়ে গুদামজাত করা যায় এমন হওয়া চাই। তারা দলীল হিসেবে উল্লেখ করেছেন, “হে ঈমানদারগণ! যে সম্পদ তোমরা উপার্জন করেছ এবং যে সম্পদ আমি তোমাদের জন্য মাটি থেকে উদগত করেছি, তার মধ্য থেকে উত্তম অংশ আল্লাহর পথে ব্যয় কর।”
মূসা ইবনু ত্বালহা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) কর্তৃক মু’আয (রাঃ)- এর নিকট প্রেরিত পত্র আমাদের নিকট ছিল। যাতে তিনি গম, যব, কিসমিস ও খেজুরের যাকাত(উশর) গ্রহণ করেছেন।
উল্লিখিত হাদীছয়ে বর্ণিত চারটি শস্যের যাকাতের কথা বলা হলেও এই চারটিকেই নির্দিষ্ট করা হয়নি। বরং ওযন ও গুদামজাত সম্ভব সকল শস্যই এর অন্তর্ভুক্ত। যেমন ধান, ভুট্টা ইত্যাদি।
অতএব গুদামজাত অসম্ভব এমন শস্যের যাকাত ফরয নয়। যেমন শাক-সবজি বা কাঁচা মালের কোন যাকাত (উশর) নেই। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘শাক-সব্জিতে কোন যাকাত (ওশর) নেই’।
উল্লেখ্য যে, এ জাতীয় সম্পদের বিক্রয়লব্ধ অর্থ এক বছর অতিক্রম করলে এবং নিসাব পরিমাণ হলে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে।
আহলে ইলমরা এ ব্যাপারে একমত যে, নিশ্চয়ই গম, যব, খেজুর ও কিশমিশে সদকা (উশর) ওয়াজিব।

উশর এর নিসাব বা পরিমাণ কি?
উশর এর নিসাব আছে কী নেই, এ ব্যাপারে দুটি মত আছে। ইমাম আবু হানিফা রহ. এর মতে উশর ফরয হবার জন্য নির্ধারিত কোনো নিসাব নেই। দলীল হলো, নবীজী স. এর হাদীস ও পবিত্র কুরআনের আয়াতের আম বর্ণনা কোনো পরিমাণ নির্ধারণ করছে না। আর এতে গরীবদের উপকারও রয়েছে। তাই উশর ফরয হবার জন্য কোনো পরিমাণ নেই। যেমনটি বলা হয়েছে হিদায়ায়-, জমীনে কম বেশি যা-ই উৎপাদিত হবে, তাতে উশর আসবে।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘বৃষ্টি ও ঝর্ণার পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা নালার পানিতে উৎপন্ন ফসলের উপর ‘ উশর’ (দশ ভাগের এক ভাগ) ওয়াজিব। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর ‘অর্ধ উশর’ (বিশ ভাগের এক ভাগ) ওয়াজিব’।(বুখারী হা/১৪৮৩, মিশকাত হা/ ১৭৯৭)
অধিকাংশ ইমামের মতে উশরের নিসাব হচ্ছে -“পাঁচ ওয়াসাক”। জমির ফসলের পরিমান “পাঁচ ওয়াসাক” হলে তার উশর আদায় করতে হবে। আর তা ফসল মাড়ায়ের দিন উশর হিসেবে বের করে দিতে হবে।
উল্লেখ্য যে, ১ ওয়াসাক সমান ৬০ ছা। অতএব ৫ ওয়াসাক সমান ৬০*৫=৩০০ ছা। ১ ছা সমান ২ কেজি ৫০০ গ্রাম হলে ৩০০ ছা সমান ৭৫০ কেজি হয়। অর্থাৎ ১৮ মণ ৩০ কেজি। এই পরিমাণ শস্য বৃষ্টির পানিতে উৎপাদিত হলে ১০ ভাগের ১ ভাগ উশর ফরজ। আর নিজে পানি সেচ দিয়ে উৎপাদন করলে ২০ ভাগের ১ ভাগ ওশর ফরজ।

এখন প্রশ্ন হতে পারে উশর খরচ বাদ দিয়ে নাকি খরচসহ দশমাংশ দিতে হবে?
ফসল করতে যা খরচ হয়েছে সেসব খরচ বাদ দিয়ে হিসেব করা যাবে না বরং জমিতে যতটুকু ফসল হয়েছে, যতটুকু উৎপাদিত হয়েছে তার মাঝে এক দশমাংশ দান করে দিতে হবে। এটাই বিধান। কর্মচারীর বেতন,গাড়ি ভাড়া কিংবা অন্যান্য খরচের জন্য ফসলের মূল্য বা ফসল বাদ দিয়ে দশমাংশ গণনা করা যাবে না বরং যা’ই উৎপন্ন হয় তার মধ্য থেকে এক দশমাংশ বা বিশ ভাগের একভাগ দান করতে হবে।
উশরের শরয়ী বিধান কি?
কুরআন ও হাদীসের দলীলের ভিত্তিতে সুস্পষ্টভাবে জানা যায় যে, উশরী ভূমি থেকে উশর আদায় করা ফরয। যেমন যাকাত আদায় করা ফরয।
এ ব্যাপারে কুরআনের দলীল হল- আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, “কর্তনের দিবসেই এর হক আদায় করে দাও।
ইবনে আব্বাস রা. বলেন, হকটি হলো ফরজ। আবার বলেন,এ হক হলো উশর ও নিসফে উশর ।

বাংলাদেশের ভূমি উশরী না খারাজী?
বাংলাদেশের ভূমি উশরী না খারাজী এ ব্যাপারে একদল ওলামা বলেন খারাজী। তাদের যুক্তি হলো, বাংলাদেশ ছিল পৌত্তলিকদের দেশ। এখানে সর্বপ্রথম মুসলিম রাষ্ট্রপ্রধান কুতুবুদ্দীন আইবেক এর সেনাপতি ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খিলজী ১২০৩ খ্রীষ্টাব্দে বাংলা বিজয় করেন। বিজয়ের পর তিনি বাংলাদেশের ভূমি মুসলমানদের মাঝে গণিমতের মাল হিসেবে বন্টন করেছিলেন কিনা একথা ইতিহাসে পাওয়া যায় না।
তবে স্বাভাবিক যুক্তিতে এ কথাই বুঝে আসে যে, এ বিশাল বাংলা যেমন পূর্বে হিন্দুদের হাতে ছিল, এমন জমিন ছিল রাষ্ট্রের অধীন, তেমনি রেখে দিয়েছিলেন বখতিয়ার খিলজী। তাদের সাথে খারাজের চুক্তি সাধন করেন, উশরের নয়। কারণ ওশর কাফেরদের সাথে হয় না। যা তার নিযুক্ত গভর্নরের মাধ্যমে মুসলিম রাষ্ট্রপ্রধান পর্যন্ত পৌঁছত। আর আমরা জানি, মুসলিম বাহিনী কর্তৃক বিজিত এলাকা মুসলমানদের মাঝে বন্টন না করলে তা খারাজী ভূমি হিসেবেই বাকি থাকে। আর যে ভূমিতে একবার খারাজ সাব্যস্ত হয়, তা চিরকাল খারাজীই থাকে। সুতরাং, এ সিদ্ধান্তে পৌঁছা যায় যে, বাংলাদেশের ভূমি খারাজী। উশরী নয়। (ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ন)
অপর দিকে ঐতিহাসিক গণ এ কথাই প্রমাণ করছে যে, বখতিয়ার খিলজী এ দেশে আসার পূর্বেই বাংলাদেশে প্রচুর মুসলমান ছিল। আর এ কথাও ঐতিহাসিক সত্য যে, আগত মুসলিম মনীষীদের ব্যাপক হাদিয়া তোহফা দিত এদেশের সাধারণ জনগণ। সুতরাং কয়েকটি সঙ্গত কারণ বিবেচনা করে আমাদের দেশের ভূমি উশরী, খারাজী নয়, বলেই সাব্যস্ত হয়।
ঐতিহাসিক বর্ণনা দ্বারা জানা যায় যে, খৃষ্টীয় সপ্তম শতকে হযরত ওমর রা. এর শাসনামলে কয়েক জন ধর্ম প্রচারক হযরত মামুন ও হযরত মুহাইমিনের নেতৃত্বে এ দেশে আগমন করেন। দ্বিতীয় বার হযরত হামেদুদ্দীন মুর্তজা, আব্দুল্লাহ ও আবু তালেব রহ. ইসলামের প্রচার অভিযানে এ দেশে আগমন করেন। খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে খলীফার নামাঙ্কিত মোহর প্রত্নতাত্ত্বিক খনন কার্যে পাওয়া যাওয়ায় গবেষকগণ মনে করেন যে, সে সময় হয়তো এ দেশে মুসলিম বণিকদের সমাগম হয়েছিল। এরপর ৮৭৪ খৃষ্টাব্দে হযরত বাইজিদ বোস্তামী চট্টগ্রামে, ১০৪৭ খৃষ্টাব্দে সুলতান মাহমুদ মাহীসাওয়ার বগুড়ার মহাস্থানগড়ে, শাহ মুহাম্মদ সুলতান রুমী ১০৫৩ খৃষ্টাব্দে ময়মনসিংহ জেলার নেত্রকোণা এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমণ করেন।
খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীতে বল্লাল সেনের শাসনামলে বাবা আদম শহীদ র. এদেশে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন বলে জানা যায়। এ শতাব্দীতে হযরত ফরীদ উদ্দীন গঞ্জে শকর (১১৭৭-১২৬৯ ইং) চট্টগ্রামে, হযরত শাহ মাখদুম রূপোস (১১৮৪ ইং) রাজশাহীতে ব্যাপক ভাবে ইসলাম প্রচার করেন। (হাদীস শাস্ত্র ও তার ক্রম বিকাশ)
বখতিয়ার খিলজীর ১২০৪ খৃষ্টাব্দের বাংলা বিজয়ের পূর্বেই প্রচুর পরিমাণ মুসলিম মনীষীদের সাহচর্যে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানদের ভূমিকে খারাজী বলে সাব্যস্ত করার কোনো যৌক্তিকতা নেই। বরং তা উশরী হিসেবেই ছিল। সেই ভূমি কতখানি বা কতগুলি তা জানা নেই। কিন্তু তাদের ভূমি যে উশরী ছিল এটা নিশ্চিত। কিন্তু বাকি হিন্দুদের অধিকৃত ভূমি খিলজী ভাগ করে দিয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। ঠিক তেমনি পূর্ব অবস্থায় বহাল রেখেছেন কিনা, তারও কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই। তবে পূর্ব অবস্থায় রেখেছেন বলেই মনে হয়। কিন্তু মনে হওয়া এক জিনিস আর নিশ্চিত হওয়া ভিন্ন জিনিস।
সুতরাং সামগ্রিকভাবে বাংলাদেশের ভূমি খারাজী এ কথা দ্বিধাহীন ভাবে বলা যায় না। কিন্তু কিছু ভূমি যে উশরী এ কথা সুনিশ্চিতভাবে বলা যায়।
আর উসূল হলো, যে ভূমি উশরী নাকি খারাজী তাতে সন্দেহ হয়, তাকে উশরী সাব্যস্ত করা হয়। সে হিসেবে এ দেশের ভূমি উশরী হওয়াই সঙ্গত। কেননা ফুকাহায়ে কেরাম বলেন, উশর হলো মুসলমানদের অনুকূল বিষয় কারণ তাতে ইবাদাতের অর্থ আছে। আর খারাজ হলো কাফেরদের অনুকূল বিষয়, কারণ তাতে শাস্তির ধাঁচ আছে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

ইসলামী শরী’য়ার দৃষ্টিতে উশরের বিধান ও বাংলাদেশের ভূমি

আপডেট সময়- ১১:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪