ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ, হাসপাতালে ভর্তি আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের কালরাত্রি  মেহেন্দীগঞ্জে পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৫ দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে সরকারি অফিস-আদালত ও ব্যাংক কেন্দ্রীয় কারাগারে মারা গেল সেই ‘সিরিয়াল কিলার’ সাভারের সাইকো সম্রাট লম্বা ছুটি শেষে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝড়ল তিন যুবকের তাজা প্রান ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩, গুরুতর আহত-৫  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ;চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ চুয়াডাঙ্গায় ঈদের দিনে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত-২ কুমিল্লায় বাস-ট্রেন ভয়াবহ সংঘর্ষে শিশুসহ নিহত-১২, আহত-১০ হবিগঞ্জে ছবি তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রনক্ষেত্র, আহত-৩০ ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে দুই দফা সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক দীর্ঘ ৩৬ বছর পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের জামাত আদায়  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত আজ পবিত্র ঈদুল ফিতর নারায়ণগঞ্জে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন আজ পবিত্র জুমাতুল বিদা, মাহে রমজানেরও শেষ দিন নারায়ণগঞ্জে ‘গৃহবধূ চম্পা’ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ঘাতক স্বামী গ্রেপ্তার গাজীপুরে রপ্তানিরমূখী পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ঈদে ঘরমূখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জসহ সারাদেশে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর সদরঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ২ লঞ্চের রুট পারমিট বাতিল, ২ তদন্ত কমিটি না’গঞ্জ সদর-বন্দরের ২১’শ পরিবার পেল মাসুদুজ্জামানের ঈদ উপহার সামগ্রী রামুর আলোচিত জিহাদ হত্যা মামলার আসামি ‘টিকটকার’ আঁখি র‍্যাবের জালে কুষ্টিয়া সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার না’গঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আজাদ-রিফাত গ্রুপের কর্ণধার তাজুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মাসুদুজ্জামান বাংলাদেশে কবে পবিত্র ঈদুল ফিতর, কি বলছে চাঁদ দেখা কমিটি আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাব-পুলিশের শীর্ষপদে বড় রদবদল নারীর সঙ্গে ইউএনও’র অন্তরঙ্গ ‘ ভিডিও ভাইরাল’, তোলপাড় সামাজিক মাধ্যম ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কিছু ব্যাংক খোলা থাকবে আজ থেকে ঈদের টানা সাত দিনের ছুটি শুরু ঢাবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতকই: শিক্ষামন্ত্রী উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর-অগ্নিসংযোগ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে সাব্বির হত্যার প্রধান আসামি সোহাগ র‍্যাবের জালে নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী কুলিয়ারচরে ৪৬ প্রতিবন্ধী পেল ঈদের নতুন পোশাক অবশেষে দুই দশক পর দখলমুক্ত কক্সবাজারের সুগন্ধা সৈকত পয়েন্ট ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ শেষ কর্মদিবস রাজধানীসহ ১৫ জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আজ পবিত্র লাইলাতুল কদর শহীদ মিনারে গুলিবিদ্ধ যুবক রাকিবের মৃত্যু সরকার দলীয় ব্যক্তিদের জেলা প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত রাজধানীর উত্তরায় শপিং কমপ্লেক্স ঘেরাও-ভাঙচুর-লুটপাট বহিরাগত কেউ মেয়র হতে পারবে না, এই শহরের লোক মেয়র হবে: মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে ফের মারধরের শিকার পুলিশ সদস্য, আটক-২ ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জসহ দেশের ৪২ জেলা পরিষদ পেল নতুন প্রশাসক সোশ্যাল মিডিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোর দায়ে আমিরাতে বাংলাদেশিসহ আটক-১০ শ্রীমঙ্গলে হঠাৎ এক পশলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে নারায়ণগঞ্জ শহরের যানযট নিরসনসহ শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ  কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদকসহ চোরাই পণ্য উদ্ধার  নিকলী এসিল্যান্ডের প্রতিহিংসার বলি সাংবাদিক আলী জামসেদ রাশিয়ার ওপর থেকে তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র সড়ক ও নৌ-পথে জনদূর্ভোগ এড়াতে উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত  মৌলভীবাজারে পর্নোগ্ৰাফি ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি পঙ্খী গ্রেপ্তার টেকনাফে আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার র‍্যাব সদস্য আসিফ মাহমুদসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন নবগঠিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি চুপ্পু রূপগঞ্জে বিপুল মাদকসহ চিহ্নিত মাদক কারবারি আটক, হামলায় আহত-৮ বিকেএমইএ-চেম্বারের যানযট নিরসন কর্মীদের বৈরী আচরণ ও সন্ত্রাসী কর্মকান্ডে ক্ষুব্ধ-অতিষ্ঠ নগরবাসী নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে বালু ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত-১৫ দেশের সকল ব্যাংকের জন্য নতুন নির্দেশনা ৪০ কোটি ব্যারেল মজুদ জ্বালানি তেলের চালান বাজারে আসছে আরবি প্রভাষক পদে আরবি বিভাগের শিক্ষার্থীরা’ই হঠাৎ কেন ‘অযোগ্য’? নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী দিপু অস্ত্রসহ গ্রেপ্তার নারায়ণগঞ্জে ঈদ লাইটিং ও সেহেরির ডাকের নামে অভিনব চাঁদাবাজি; অতিষ্ঠ নগরবাসী ২৮ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পায়নি পিবিআই মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করলো নোয়াব জঙ্গল সলিমপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার-২২ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি হলেন বাছির জামাল নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করলেন অভিনেত্রী তিথি নগরবাসীকে নিরাপদ রাখতে চলমান অভিযান অব্যহত থাকবে: এসপি নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জে ছিনতাই হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার পুলিশ,সরকারি অস্ত্র লুট ২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট পালনের সিদ্ধান্ত সরকারের বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা দ্রুত সৌদি আরব ছাড়তে মার্কিন কূটনীতিকদের নির্দেশ রাজধানীর বনানীতে তিনতলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা ঈদ উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও সজাগ দৃষ্টি রাখবে: জেলা প্রশাসক টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৩২ জন উদ্ধার কুষ্টিয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য নিহত সিদ্ধিগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, ব্যবহৃত হোন্ডা জ্বালিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু আজ আন্তর্জাতিক নারী দিবস

শ্রীমঙ্গলে মজুমদার নার্সিংয়ে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর সঙ্কটাপন্ন অবস্থায় সিলেটে আরেক হাসপাতালে নেওয়া হলে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তার স্বজনদের অভিযোগ, শ্রীমঙ্গলে বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে তিনি মারা গেছেন।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর তার অস্ত্রোপচার হয়। মঙ্গলবার (২৯শে অক্টোবর) সকালে প্রসূতি নারী সিলেটের একটি হাসপাতালে মারা যান।
নিহতের স্বজনদের অভিযোগ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা পরিবহন শ্রমিক নুর হোসেনের অন্তঃসত্বা স্ত্রী সাবিনাকে (২৩) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মজুমদার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্মের পর ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নিশীত নন্দী মজুমদার সাবিনার স্বজনদের বলেন, রোগীর অবস্থা ভালো নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার অথবা সিলেট নিয়ে যেতে হবে।
নিহত সাবিনার বড় ভাই আলমগীর অভিযোগ করে বলেন, ‘আমরা রোগীকে (সাবিনা) নিয়ে শহরের কলেজ রোডের মজুমদার নার্সিং হোমে গেলে তারা কোনও পরীক্ষা-নিরীক্ষা না করেই তাকে অটিতে (অপারেশন থিয়েটার) নিয়ে যায় এবং অপারেশন করে। অপারেশনের পর বেডে নিয়ে আসে। অপারেশনের সময় তার জরায়ু কেটে ফেলা হয়েছে- তা আমাদের জানানো হয়নি। ঘন্টাখানেক পরে দেখি, পুরো বেডে খালি রক্ত আর রক্ত। এ ঘটনা ডা. নিশীত মজুমদারকে জানানোর পর তিনি আমাদেরকে রক্ত সংগ্রহ করতে বলেন। আমরা এক ব্যাগ রক্ত সংগ্রহ করে দেই। এরপর আরও এক ব্যাগ রক্ত রোগীকে দেওয়া হয়। একটু পর তৃতীয় ব্যাগ রক্ত দেওয়ার পর চিকিৎসক আমাদের বলেন, রোগীকে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানে কোন কিছু বলা লাগবে না। যা বলার তিনি ফোনে বলে দিয়েছেন। গেলেই রোগীকে ভর্তি করা হবে।’
তিনি বলেন, ‘চিকিৎসকের কথায় আমরা রোগীকে নিয়ে লাইফ লাইন হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাদের রোগীর অবস্থা দেখে ভর্তি করতে অপারগতা প্রকাশ করেন। পরে আমরা রোগীকে নিয়ে সিলেট নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে যাওয়ার পর ডাক্তাররা আমাদের বলেন, অস্ত্রোপচারের সময় রোগীর জরায়ুর নাড়ি কেটে ফেলায় অবস্থা সঙ্কটাপন্ন। তারপরও তারা রোগীকে ভর্তি করে রাতেই তাৎক্ষণিক অপারেশন করেন। কিন্তু অপারেশনের পরও তার রক্তপাত বন্ধ হয়নি। অপারেশন ও পরবর্তী সময়ে আরও ৭-৮ ব্যাগ রক্ত দিতে হয়েছে। এরপর শেষ চেষ্টা হিসেবে সাবিনাকে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রুমে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মঙ্গলবার সকাল ৯টায় সাবিনা মৃত্যুবরণ করে। আমার বোনের অস্বাভাবিক মৃত্যুর বিচার চাই।’
নিহতের ভাই আরও বলেন, ‘মঙ্গলবার বিকাল ৩টার দিকে আমার বোনের লাশ নিয়ে সিলেট থেকে শ্রীমঙ্গল এসে পৌঁছেছি। বোনের লাশ জানাজার পর কবরস্থ করে আমি বিষয়টি মৌলভীবাজারের সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিতভাবে জানাবো এবং আইনি পদক্ষেপ নেবো।’
এ বিষয়ে মজুমদার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. নিশীত নন্দী মজুমদার বলেন, ‘এই রোগীর আগেও একবার সিজার করা হয়েছে। অক্টোবর মাসের ২৩ তারিখে ছিল এবারের ডেলিভারির সময়। আগে কোনও রোগীর সিজার করা থাকলে ডেলিভারি তারিখের সাধারণত ১৪ থেকে ১৫ দিন আগে সিজার করতে হয়। এ হিসেবে ওনারা আসেননি। ২৮ অক্টোবর সন্ধ্যার দিকে রোগীকে নিয়ে আমার ক্লিনিকে আসেন স্বজনরা। রোগীর অবস্থা তখন খুব খারাপ ছিল। তখন আমি অ্যানেসথেসিয়া দেওয়ার জন্য ডা. এরশাদকে ফোন করে নিয়ে আসি। রোগীর অবস্থা এমন ছিল যে, কোথাও রেফার্ড করলে হয়তো রোগী ও গর্ভজাত শিশু দুইয়েই মারা যেতে পারেন। এ অবস্থায় জরুরি ভিত্তিতে আমরা সিজার করি। সিজারের সময় দেখি, সেলাইটা ফাটা ফাটা, মানে একদিকে ফেটে গেছে। আর একটু সময় হলেই বাচ্চাটা ও মা মারা যেত। আমরা সিজারের মাধ্যমে বাচ্চাটা বের করে আমি ডা. এরশাদের সাহায্যে অনেক চেষ্টার পর রোগীর রক্ত বন্ধ করি। এরপর রোগীকে সিটে আনার পর দেখা যায় নিচ দিয়ে ব্লিডিং হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি তাৎক্ষণিক ব্লিডিং বন্ধের সব ব্যবস্থা নেই। রক্ত এনে রোগীর শরীরে দেই। এরপর আরও এক ব্যাগ রক্ত দেওয়ার পর দেখি, ব্লিডিং বন্ধ হচ্ছে না। তখন আমি রোগীর স্বজনদের বলি, তাড়াতাড়ি অন্যত্র নিয়ে যেতে হবে। ডা. এরশাদ মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালের ম্যানেজারের সঙ্গে আলাপ করেন। রোগীর অপারেশনের জন্য সার্জনসহ ওটি রেডি করে রাখা হয়। রোগীর স্বজনরা রোগীকে নিয়ে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে যাওয়ার পর ডিউটিরত চিকিৎসক ব্লিডিং হচ্ছে শুনে রোগী রাখেনি, তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। রাত ১টার দিকে খবর পেলাম রোগীকে সিলেট নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে তিনি দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। একজন ডাক্তার চান না কোনও রোগী মৃত্যুবরণ করুক, কোনও চালক চান না একটা ইঁদুরও গাড়িচাপা পড়ে মারা যাক। গত ৬ বছরেও আমার হাসপাতালে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। গতকাল সাবিনার ঘটনাটি আমার এখানে প্রথম। রোগীকে ভর্তির সময় রোগীর স্বজনরা যে ছয় হাজার টাকা জমা দিয়েছেন তা ফেরত দিয়ে দেবো।’

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

শ্রীমঙ্গলে মজুমদার নার্সিংয়ে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময়- ০৪:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪