সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
নারায়ণগঞ্জে নিজ পার্লারের টয়লেটে মিলল নারী উদ্যোক্তার অর্ধগলিত মরদেহ, স্বামী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাড়াস্থ আমলাপাড়া এলাকায় অবস্থিত ‘পরী বিউটি পার্লার’ এর টয়লেট থেকে ৯ দিন নিখোঁজ থাকার পর নারী উদ্যোক্তা কামরুন নাহার ইতি’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রসঙ্গ উল্লেখ্য যে গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন নারী উদ্দ্যোক্তা কামরুন নাহার ইতি, একই সাথে ওই পার্লারের মালিকও ছিলেন তিনি।
তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইতির স্বামী আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত এবং প্রায়ই মাদকের টাকার জন্য স্ত্রীকে উপরর্যপরি নির্যাতন করতেন। নিখোঁজ হওয়ার পরও আনোয়ার অসংবেদনশীল ছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে টয়লেট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, প্রাথমিক ভাবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ এঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































