সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, পূর্বাভাস, বাংলাদেশ
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল মহেশখালী থানাধীন দক্ষিণ ঝাপুয়া ইউনিয়নের বুইজ্জার জোড়া ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা গোলা, দুই রাউন্ড ফাঁকা গোলা, দুই রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে চারজন সন্ত্রাসীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং লবণের মাঠ দখলসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































