ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে আজ সাড়ে ১৮ লাখ পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রবেশপথ না পেয়ে রাতেই ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত গাইবান্ধার ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল মৌলভীবাজারে ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগি মারা গেছে  সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয় না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরা থেকে এবার রাজশাহীতে বদলি যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ বাসা থেকে আটক টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ আটক-২ কারবারি নারায়নগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ আটক না’গঞ্জে ফের খু/ন! নিখোঁজের ১দিন পর মিললো মাদ্রাসা ছাত্রের গ/লা/কা/টা মরদেহ না’গঞ্জে মেডিস্টার হাসপাতাল ও ডায়াগনস্টিকসহ ৩ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানকে অর্থদন্ড ড. ইউনূসসহ সকল উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

ইসলামের দৃষ্টিতে সফলতা অর্জন- ফেরদৌস আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৫১৯ বার পড়া হয়েছে

মানব সমাজে এমন কেউ নেই, যে তাঁর জীবনে সফলতা অর্জন করতে চায় না। যদি প্রশ্ন করা হয় আপনি আপনার সফলতাটা কীভাবে অর্জন করতে চান? কিংবা আপনি কোন কোন কাজ করতে পারলে নিজেকে সফল ভাববেন? উত্তর কি আদৌ আপনি দিতে পারবেন?
আসলে সফলতার কোন শেষ নেই। সফলতা এরকম কোনো নির্দিষ্ট বস্তু নয় যে আমরা তা একবার অর্জন করলেই সারা জীবন সফল হব।
তবুও এমন প্রশ্ন আসলে অতি সহজ কথায় এর উত্তর হবে এমন- যখন আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট তখনই আপনি সফল। এক কথায় এর থেকে সুন্দর উত্তর আর হয় না। মূলত জীবনের প্রতি পদক্ষেপে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারার নামই সফলতা।

এ সফলতা আবার একজনের কাছে একেক রকম যেমন কেউ চায় বিপুল অর্থ সম্পদ, কেউ চায় নাম-যশ-খ্যাতি, কেউবা বাড়ি গাড়ি, কেউবা আবার চায় একটুখানি সুখ। এ কথা সত্য যে, প্রয়োজনীয় ব্যাংক-ব্যালান্স, মনমাতানো একটা বাড়ি,গাড়ি পাওয়ার পরেও আবার কেউ বলে না সে সফল।

যদি একজন ধনী মানুষকে যদি জিজ্ঞেস করেন- আপনার তো ৩/৪ ফ্যাক্টরি আছে। দেশের বড় ব্যবসায়ী হিসেবে অনেক নাম খ্যাতিও আছে। ছেলে-মেয়েরাও প্রতিষ্ঠিত ও সরকারি চাকরিজীবী। তাহলে তো আপনি এখন সফল ব্যক্তি হিসেবে জীবন উপভোগ করবেন?
এটা শোনার পর তিনি বলবেন- কি যে বলেন। ব্যবসায় এখন খুব মন্দা যাচ্ছে। করোনা এসে ব্যবসাটার অবস্থা বাজে করে দিয়েছে, খুব একটা লাভ আসতেছে না। আবার কোম্পানি শেয়ারের অবস্থাও ভালো না।
আবার যদি একজন মধ্যবিত্তের জীবন লক্ষ্য করা হয় সেখানে দেখা যাবে। একটা বাড়ি, মোটা অংকের কিছু অর্থের সঞ্চয়, নিশ্চিত ইনকামের জন্য কোনো পথ এবং ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করতে পারলে সে নিজেকে সফল ভাববে। আসলে এসব কিছু পূরণ হলেই তিনি কি নিজেকে সফল ভাবেন?
এটার ও উত্তর আসবে- না। দেখা যাবে তিনি একটি বাড়ি বানানোর পর দ্বিতীয় বাড়ি বানানোর চেষ্টা করবেন। মোটামুটি কিছু সঞ্চয় হলে ব্যাংক ব্যালান্স দ্বিগুণ করার চেষ্টায় নিজেকে জীবনের শেষ দিন পর্যন্ত ব্যস্ত রাখেন।

এখন প্রশ্ন জাগতেই পারে তাহলে মানবজীবনের সফলতা কী? সফলতা কিসে? কি করলে নিজেকে সফল ভাবা যাবে? কোন পথে তা অর্জন করতে হবে? এমন হাজারো সফলতার প্রশ্নে উত্তর একটাই আর তা হল- “মহান আল্লাহর পথ অনুসরণ করলেই কেবল সফল হতে পারবে”। আল্লাহর পথ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত সফলতা অর্জন অসম্ভব। কেননা, মানবজাতির জন্য দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। আর এ শস্যক্ষেত্রে শুধুমাত্র ধন সম্পদ কিংবা বাড়ি,গাড়ি, নাম-ধাম অর্জন কখনো সফলতা হতে পারে‌ না। সফলতা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে। আর এ সফলতা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন –
“অবশ্যই মুমিনরা সফল হয়েছে, যারা নিজেদের সালাতে বিনয়াবনত। আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ। আর যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়। আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হিফাজতকারী। (সুরা মুমিনুন, আয়াত:১-৫)”

আল্লাহর ভয় অর্জন করা হচ্ছে জীবনে সফলতা অর্জনের একটি অন্যতম মাধ্যম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তিনি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফল ও সম্মানিত হয়। সবাই তাকে বিশ্বাস করে, ভালোবাসে। আল্লাহ বলেন-
“যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য সফলতার পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে‌ না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তাঁর জন্য যথেষ্ট, আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। (সুরা তালাক, আয়াত:২-৩)”

এখন মানব মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কি আল্লাহর পথ অনুসরণ না করলে কখনো সফল হতে পারব‌ না? উত্তরে একটা ইসলামি গল্প‌ বলা যেতে পারে। গল্পটি এমন: দুজন ফেরেশতার মধ্যে আসমান থেকে একজন ফেরেশতা পৃথিবীতে আসছেন। অন্য একজন ফেরেশতা পৃথিবী থেকে আসমানের দিকে যাচ্ছেন। পথিমধ্যে ফেরেশতাদ্বয়ের দেখা হলে পৃথিবী থেকে আসমানে ফিরে যাওয়া ফেরেশতা প্রথম ফেরেশতাকে বললেন, কোথায় যাচ্ছ?
প্রথম ফেরেশতা উঃ দিলো- জনৈক মৃত্যুপথযাত্রী ব্যক্তির শেষ ইচ্ছা হলো তিনি দুধ খাবেন। মৃত্যুর আগে এটাই ছিল তার শেষ ইচ্ছা। মহান আল্লাহর নির্দেশ হলো তিনি যখন দুধ খাওয়ার জন্য দুধের বাটি মুখের কাছে নেবেন তখন আমি যেন তা ফেলে দিই। তিনি না খেয়েই পৃথিবীর মায়া ত্যাগ করবেন।
এটা শোনার পর দ্বিতীয় ফেরেশতা বললো- আমি অন্য এক মৃত্যুপথযাত্রী ব্যক্তির কাছ থেকে ফিরলাম। সে ব্যক্তির জীবনে কোনো কিছুই অপূর্ণ নেই। সর্বশেষ সে রুই মাছ খেতে চেয়েছিল। তা খাওয়ার ব্যবস্থা করে ফিরলাম।
এখন বলেন তো এ দুই ব্যক্তির কে সফল?? উত্তর হয়তো দ্বিতীয় ব্যক্তি দিবেন কিন্তু আসলেই কি দ্বিতীয় ব্যক্তি সফলকাম হয়েছে? তাহলে আসুন এবার জেনে নেই আসলে আল্লাহর পথ অনুসরণ করলে কিভাবে সফল হবেন।
গল্পে যে দুই ব্যক্তির কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম যে ব্যক্তি দুধ খেতে চেয়েছিলেন তিনি বেহেশতে যাবেন। কারণ মহান আল্লাহ বেহেশতে তাকে দুধের চেয়েও বেশি কিছু দেবেন। এ কারণে তার শেষ ইচ্ছেকে অপূর্ণ রেখেছেন।
অন্যদিকে দ্বিতীয় যে ব্যক্তি রুই মাছ খেতে চেয়েছিল সে হবে জাহান্নামি। তাই দুনিয়াতে তার সব ইচ্ছে পূরণ করে দিয়েছেন।
এখানে বোঝার বিষয় হলো, আপনি মহান আল্লাহর প্রিয় বান্দা হলেও আপনার সবকিছুতে তিনি সফলতা দান নাও দিতে পারেন। তাই আপনি যে সব লক্ষ্য নির্ধারণ করবেন তার জন্য আপনি কেবল চেষ্টা করতে পারেন। তার সফলতার মুখ দেখবে কি দেখবে না, তা নির্ধারণ করবে কেবল মহান আল্লাহপাক। আল্লাহ বলেন-
“আর যারা আল্লাহ ও তাঁর রাসূলের পথ অনুসরণ করে, আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, তারাই সফলকাম।(সুরা নুর, আয়াত: ৫২)”

সুতরাং আল্লাহর পথ অনুসরণেই হচ্ছে দুনিয়া ও আখিরাতে সফলতার চূড়ান্ত পথ। জীবনে সফলতা অর্জন করার জন্য অবশ্যই আপনাকে ইসলামিক বিধিনিষেধ মানতে হবে। তবেই আপনি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবেন।

মোঃ ফেরদৌস আলম
বি.এ, এম.এ(আরবি ভাষা ও সাহিত্য)
রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

ইসলামের দৃষ্টিতে সফলতা অর্জন- ফেরদৌস আলম

আপডেট সময়- ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪