ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জালিয়াতি মামলায় ডিবির রিমান্ড আবেদন  টেকনাফে র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ আটক-১ সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক-২ নতুন শিক্ষাবর্ষের ১১ দিন পার: এখনো ৩ কোটিরও বেশি শিক্ষার্থী বইয়ের সংকটে পুরুষের দ্বিতীয় বিয়েতে লাগবে না ১ম স্ত্রীর পূর্বানুমতি: হাইকোর্ট জুলাই হত্যাকাণ্ড মামলা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম জামিন মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকায় কিলিং মিশন,জড়িত ৩ সহোদর গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কাজ করছে: ডিসি নান্দাইলে ৪ শতাধিক এতিম-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কক্সবাজার সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: আগ্নেয়াস্ত্রসহ ১৯ ডাকাত আটক, নিহত-১ মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে প্রান গেল স্কুলছাত্রীর নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ-৮ নারায়ণগঞ্জে যুবদল-ছাত্রদল সংঘর্ষ: আটকের পর মুচলেকায় মুক্তি নারায়ণগঞ্জে আধুনিক ফায়ার স্টেশনের উদ্বোধন কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষক নিহত কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের চরম সংকট, বিপাকে রোগীরা কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার-১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সহযোগী আটক, দুই মাঝি উদ্ধার উখিয়ায় ৬৪ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার দাফন সম্পন্ন অদম্য স্বপ্নের সারথি জয় দাসের ‘দ্য সিক্রেট টু সাকসেস’ ও একুশ শতকের তারুণ্য’ আমি আপনাদেরই সন্তান, এ-ই মা-মাটির সন্তান: কাসেমী টেকনাফে র‍্যাবের অভিযানে ১ লক্ষ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আসন্ন নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে মুন্সীগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার ইয়াসিন গ্রেপ্তার চতুর্থ দিনেও ইসিতে-১৭৪ আপিল,সর্বমোট আবেদন-৪৬৯ নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত, গুরুতর আহত-৪ জকসু নির্বাচনে ২১ পদের ১৫টিতে শিবির, ছাত্রদল ৫টি আর স্বতন্ত্রের ১টিতে জয় জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা সভাপতি ইয়াবাসহ আটক খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় না’গঞ্জ ফল আড়ৎদার মালিক সমিতির দোয়া উখিয়ায় বিজিবির চেকপোস্টে ৯৫৫ পিস ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের কম্বল বিতরণ ডিসি রায়হান কবির যুক্তরাষ্ট্র ভ্রমণে তিন বিমানবন্দর ছাড়া ঢুকতে পারবে না বাংলাদেশিরা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরসহ গুলিবিদ্ধ-২ নারায়ণগঞ্জে ‘র‍্যাব’ পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই জকসু নির্বাচন: আরো দুই কেন্দ্রের ফলাফলে শিবির এগিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিএনপির বিদ্রোহী হতে চাইনি বলেই রিপাবলিকান পার্টির প্রার্থী হয়েছি- মো. আলী নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ আটক-১ নারায়ণগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের জন্মদিন আজ টেকনাফে সৈয়দ মিয়া হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার দীর্ঘ দুই দশক পর আজ অনুষ্ঠিত হচ্ছে জকসু নির্বাচন সারাদেশের সকল হাসপাতাল গুলোকে জরুরি নির্দেশনা চট্টগ্রামে ফের যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা শ্রীমঙ্গল পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ আটক-১ গাইবান্ধায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে, অপর ট্রাকের ধাক্কা, নিহত-২ না’গঞ্জ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খালেদা জিয়া জন্য দোয়া  নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা এ্যাড. টিপু শুধুমাত্র বেঁচে থাকার নামই জীবন নয়, লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে: ডিসি টেকনাফে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার-৩ আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আবারও ৫.২ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো সারাদেশ খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপির দোয়া না’গঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া উখিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১ মাদক কারবারি খালেদা জিয়া বাংলার মানুষের মনে-প্রাণে আজীবন গাঁথা থাকবেন: স্মরণ সভায় মাসুদুজ্জামান নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ কুষ্টিয়ায় পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ গাইবান্ধায় জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল থেমে নেই মাসুদুজ্জামানের মানবতা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক-২ এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে বরন করে নিল খ্রিষ্টীয় নববর্ষ-২০২৬ ২০২৫ সালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ‘মব সন্ত্রাস’: আসক নির্বাচনের আগে হচ্ছে না ইজতেমা, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল খালেদা জিয়ার মৃত্যুতে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের শোক খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদুজ্জামানের রাজনৈতিক কার্যালয়ে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ঘোষণা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই অবশেষে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন মোহাম্মদ আলী শেষ মুহূর্তে নারায়ণগঞ্জসহ ১৫ আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি শেষ দিনে মনোনয়নপত্র জমা না দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন জুড়ীতে মা ও চার বছরের শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার মনোনয়নপত্র জমা দিলেন নারায়নগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ উখিয়ায় ৬৪-বিজিবির অভিযানে ৯ হাজার ৮’শ ইয়াবা জব্দ গাইবান্ধায় শিক্ষা অফিসার নকিবুলের তিন উপজেলা জুড়ে ঘুষের রাজত্ব শরনখোলায় টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন টেকনাফে হত্যা মামলার আসামিসহ মানব পাচার চক্রের কবল থেকে উদ্ধার-১৭ না’গঞ্জ-৫ আসনে সাবেক সাংসদ আবুল কালামের মনোনয়নপত্র জমা নারায়ণগঞ্জ-৫, বাদ রইলো না কেউ, এবার মনোনয়ন সংগ্রহ করলেন টিপু ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহন কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাকে ডাকাতি, আহত-১ প্রচন্ড শীতের দাপটে মানবেতর জীবনযাপন করছে কমলগঞ্জের ‘চা’ শ্রমিকরা বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার-৩ রামুতে পুলিশের বিশেষ অভিযানে গুলিসহ আটক ৬ রোহিঙ্গা নারায়ণগঞ্জ-৫, মনোনীত ও বঞ্চিত চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ২ লস্করের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জ-৫ এর ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের মনোনয়নপত্র সংগ্রহ গণসংবর্ধনাস্থল ৩’শ ফুট সড়ক পরিষ্কার করালেন মাসুদুজ্জামান রাজধানীর গুলিস্তানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, লক্ষ্য একটি শান্ত ও সমৃদ্ধ দেশ গড়া তারেক রহমানের গণসংবর্ধনায় মাসুদুজ্জামানের পক্ষে শতশত নেতাকর্মীদের যোগদান

ফের ব্রিটিশ সংসদে চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ১১:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।

যুক্তরাজ্যে সংসদে চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী সদস্য নির্বাচিত হয়েছেন।এদের মধ্যে প্রত্যেকেই একাধিকবার বিজয়ীও হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ নারী। এই চারজনই যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমেন্স একাধিকবার নির্বাচিত হয়েছেন। তারা হলেন(১)রুশনারা আলী(২) রুপা হক, (৩)টিউলিপ সিদ্দিক এবং (৪) আপসানা বেগম। এবার নির্বাচনে লেবার পার্টি থেকে ৮জন, কনজারভেটিভ পার্টি থেকে ২জনসহ অন্যান্য দলের মনোনয়নে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে নতুন করে আর কেউ জয়ী হতে পারেননি।

(১)রুশনারা আলী:- 

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে রুশনারা আলী প্রথম ২০১০ সালে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন অ্যান্ড বো আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ওই আসন থেকে তিনি টানা চারবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এবারও তিনি বেথনালগ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সব মিলিয়ে তিনি টানা পাঁচবার সদস্য নির্বাচিত হলেন।

গতবারের তুলনায় এবার রুশনারা আলীর প্রাপ্ত ভোটের সংখ্যা কমলেও লেবার পার্টির এই আসনটি ধরে রেখেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর। এবার আজমলের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়। আজমল ১৪ হাজার ২০৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

রুশনারা আলী ২০১০ সাল থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন। রুশনারা আলীর জন্ম সিলেট বিভাগে। তার বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তিনি তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন।

(২)রুপা হক:- 

ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে টানা চতুর্থবার লেবার পার্টির মনোনয়নে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন রুপা হক। এবার নির্বাচনে তার প্রাপ্ত ভোট ২২ হাজার ৩৪০। তার নিকটতম প্রতিধন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী জেমস উইন্ডসর ক্লাইভ পেয়েছেন ৮ হাজার ৩৪৫ ভোট। ২০১৫ সালে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রুপা হক। এরপর টানা তিনবার তিনি পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।
২০১৬ সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান রুপা হক। তাকে সর্বদলীয় সংসদীয় মিউজিক গ্রুপের ভাইস চেয়ার এবং ক্রসরেলের সর্বদলীয় সংসদীয় পদে নিযুক্ত করা হয়েছিল। রুপা হকের পৈত্রিক নিবাস বাংলাদেশের পাবনা জেলার মুকসেদপুরে। তার বাবা মোহাম্মদ হক ও মা রুশনারা হক ১৯৬২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। রুপা হক রাজনীতিতে আসার আগে শিক্ষক ও লেখক ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও ২০০৪ থেকে ইউনিভার্সিটি অব কিংস্টনে শিক্ষকতা করেছেন। রুপা হক ট্রিবিউন, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। তিনি ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে যুব সংস্কৃতির ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

(৩)টিউলিপ সিদ্দিক:-

জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবারের নির্বাচনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির মনোনয়নে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে ধরে রাখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। ২০১৫ সালে টিউলিপ সিদ্দিক প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। কনজারভেটিভ পার্টির একসময়ের নিরাপদ এই আসন লেবার পার্টিকে উপহার দিয়ে তিনি এখন আসনটিকে লেবার পার্টির নিরাপদ আসনে রূপান্তর করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ২০১৬ সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার, নারী ও সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। সফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল, হ্যাম্পস্টেডের রয়্যাল স্কুল ও মিল হিল স্কুলে লেখাপড়া করেছেন। পরে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি ও কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ২০১১ সালে সরকার, রাজনীতি ও পলিসি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়া টিউলিপ ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার পথচলা শুরু।

(৪)আপসানা বেগম:-

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন আপসানা বেগম। তিনি পেয়েছেন ১৮ হাজার ৫৩৫ ভোট। তার নিকটতম প্রার্থী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন মাত্র ৫ হাজার ৯৭৫ ভোট। আপসানার এই আসন নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে বেশি আলোচনা ছিল তার সাবেক স্বামীর কারণে। তবে আপসানার সাবেক স্বামী এহতেশামুল হক তার ধারেকাছেও আসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল ৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
২০১৯ সালে আপসানা লেবার পার্টির মনোনয়নে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে তিনিই প্রথম হিজাব পরিহিত সংসদ সদস্য ছিলেন । ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। আপসানার জন্মস্থান ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই। তার বাবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর মনির উদ্দিন আহমেদ। বাংলাদেশে তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। রাজনীতি বিষয়ে কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে স্নাতক এবং ২০১২ সালে সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কমিউনিটি লিডারশিপ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

ফের ব্রিটিশ সংসদে চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী সদস্য

আপডেট সময়- ১১:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪