ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ শ্রীমঙ্গলে বিপুল পরিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ আটক-১ বেরিয়ে এলো সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয়সহ লোমহর্ষক হত্যা রহস্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুন, শতাধিক ঘর পুরে ছাই আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ২ ভ্যানগার্ড বিদেশি পিস্তল ও গুলিসহ কুমিল্লায় আটক সকল মতভেদ ভূলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুদুজ্জামানের নারায়ণগঞ্জে ঔষধ প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড না’গঞ্জে র‍্যাবের পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই; প্রধান আসামি বেল্লাল গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ১৭ভবনে ৫’শ ও রেড চিলি ক্যাটারিং’র সংযোগ বিচ্ছিন্নসহ ১লক্ষ ৪৫ হাজার অর্থদন্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সাব্বিরসহ ২ সহযোগী র‍্যাবের জালে সাভারে পরিত্যক্ত ভবন থেকে ছয় মাসে নারী শিশুসহ পাঁচ বিভৎস মরদেহ উদ্ধার,আটক-১ রূপগঞ্জে রায়হান খুন; ডাকাতি ও দস্যুতার অর্থ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, ফের গ্রেপ্তার-২ আসন্ন নির্বাচনে না’গঞ্জে ৪৫১ ভোটকেন্দ্র বডি অন ক্যামেরায় পর্যবেক্ষন করা হবে: এসপি নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ সমর্থকের ওপর হামলাসহ অর্থ লুটের অভিযোগ কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে শোকজ উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার গাইবান্ধায় ক্ষমতার পালাবদলে লাপাত্তা চেয়ারম্যান, ইউনিয়ন জুড়ে সেবা অচল সাহসী ও স্বাধীন সাংবাদিকতার লক্ষ্যে রাজধানীতে আজ নোয়াবের ‘গণমাধ্যম সম্মিলন’ রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক-৩ রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন, নারীসহ নিহত-৩, আহত-১৩’র অধিক আজ পবিত্র শবে মেরাজ নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপারসহ আটক-৩ অর্থ লেনদেনের জেরেই পরিকল্পিত হত্যাকান্ড সংঘটিত: পিবিআই মায়ানমারে বিপুল পরিমাণে নিত্যপণ্য পাচারকালে আটক-১০ গাইবান্ধায় আপিল শুনানির পর প্রার্থীতা ফিরে পেলো ৮ জন কক্সবাজারে সাংবাদিক নেতা নুরুল হোসাইনকে গ্রেপ্তারে তীব্র নিন্দা বাংলাদেশ,পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৯ ‘জুলাইযোদ্ধা’ ৩৬তম বিসিএস বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা নারায়ণগঞ্জ জেল হাজতে কারাবন্দী আ’লীগ নেতার মৃত্যু কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ভোটের এক মাস পূর্বেই মাঠে পৌঁছাল গণভোটের ব্যালট নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা সিস্টেমের ত্রুটিসহ ভালো দিকগুলো তুলে ধরে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করবেন: ডিসি মৌলভীবাজারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জালিয়াতি মামলায় ডিবির রিমান্ড আবেদন  টেকনাফে র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ আটক-১ সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক-২ নতুন শিক্ষাবর্ষের ১১ দিন পার: এখনো ৩ কোটিরও বেশি শিক্ষার্থী বইয়ের সংকটে পুরুষের দ্বিতীয় বিয়েতে লাগবে না ১ম স্ত্রীর পূর্বানুমতি: হাইকোর্ট জুলাই হত্যাকাণ্ড মামলা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম জামিন মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকায় কিলিং মিশন,জড়িত ৩ সহোদর গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কাজ করছে: ডিসি নান্দাইলে ৪ শতাধিক এতিম-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কক্সবাজার সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: আগ্নেয়াস্ত্রসহ ১৯ ডাকাত আটক, নিহত-১ মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে প্রান গেল স্কুলছাত্রীর নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ-৮ নারায়ণগঞ্জে যুবদল-ছাত্রদল সংঘর্ষ: আটকের পর মুচলেকায় মুক্তি নারায়ণগঞ্জে আধুনিক ফায়ার স্টেশনের উদ্বোধন কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষক নিহত কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের চরম সংকট, বিপাকে রোগীরা কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার-১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সহযোগী আটক, দুই মাঝি উদ্ধার উখিয়ায় ৬৪ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার দাফন সম্পন্ন অদম্য স্বপ্নের সারথি জয় দাসের ‘দ্য সিক্রেট টু সাকসেস’ ও একুশ শতকের তারুণ্য’ আমি আপনাদেরই সন্তান, এ-ই মা-মাটির সন্তান: কাসেমী টেকনাফে র‍্যাবের অভিযানে ১ লক্ষ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আসন্ন নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে মুন্সীগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার ইয়াসিন গ্রেপ্তার চতুর্থ দিনেও ইসিতে-১৭৪ আপিল,সর্বমোট আবেদন-৪৬৯ নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত, গুরুতর আহত-৪ জকসু নির্বাচনে ২১ পদের ১৫টিতে শিবির, ছাত্রদল ৫টি আর স্বতন্ত্রের ১টিতে জয় জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা সভাপতি ইয়াবাসহ আটক খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় না’গঞ্জ ফল আড়ৎদার মালিক সমিতির দোয়া উখিয়ায় বিজিবির চেকপোস্টে ৯৫৫ পিস ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের কম্বল বিতরণ ডিসি রায়হান কবির যুক্তরাষ্ট্র ভ্রমণে তিন বিমানবন্দর ছাড়া ঢুকতে পারবে না বাংলাদেশিরা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরসহ গুলিবিদ্ধ-২ নারায়ণগঞ্জে ‘র‍্যাব’ পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই জকসু নির্বাচন: আরো দুই কেন্দ্রের ফলাফলে শিবির এগিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিএনপির বিদ্রোহী হতে চাইনি বলেই রিপাবলিকান পার্টির প্রার্থী হয়েছি- মো. আলী নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ আটক-১ নারায়ণগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের জন্মদিন আজ টেকনাফে সৈয়দ মিয়া হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার দীর্ঘ দুই দশক পর আজ অনুষ্ঠিত হচ্ছে জকসু নির্বাচন সারাদেশের সকল হাসপাতাল গুলোকে জরুরি নির্দেশনা চট্টগ্রামে ফের যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা শ্রীমঙ্গল পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ আটক-১ গাইবান্ধায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে, অপর ট্রাকের ধাক্কা, নিহত-২ না’গঞ্জ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খালেদা জিয়া জন্য দোয়া  নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা এ্যাড. টিপু শুধুমাত্র বেঁচে থাকার নামই জীবন নয়, লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে: ডিসি টেকনাফে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার-৩ আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আবারও ৫.২ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো সারাদেশ খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপির দোয়া না’গঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া উখিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১ মাদক কারবারি খালেদা জিয়া বাংলার মানুষের মনে-প্রাণে আজীবন গাঁথা থাকবেন: স্মরণ সভায় মাসুদুজ্জামান নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

ভারতের গণতন্ত্র কোন পথে..?

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২২০ বার পড়া হয়েছে

দ্বিতীয় পর্ব:
মানস বন্দ্যোপাধ্যায়,দিল্লি
এর আগে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের গণতন্ত্রের কাছে তিনটি বড় রকমের চ্যালেঞ্জের কথা লিখেছিলাম। আজ গণতন্ত্রের চতুর্থ এবং অন্যান্য কিছু সংকট তুলে ধরছি।
প্রথমটি হলো নির্বাচন শুরু হওয়ার ৬ মাস আগে থেকেই চাঁদা তোলার হিড়িক।
শুধু বৃহৎ শিল্পপতি,ব্যবসায়ীরাই নয়, পাইকারি এবং খুচরো বিক্রেতাদের কাছ থেকেও ভয় দেখিয়ে মোটা টাকা আদায় করা হয় সবকটি দলের পক্ষ থেকে। ফলে সেই চাঁদার অংক সাধারণ ক্রেতাদের কাছ থেকে সুদে আসলে তুলতে গিয়ে সমস্ত বাজারে বস্তুর দাম আঁকাশ ছোঁয়া হয়ে যায়। কলকাতায় দেখেছি নির্বাচনের দুমাস আগে যে সব্জির দাম ছিল কিলো প্রতি ২০ টাকা, নির্বাচনের সময় এবং পরে তারই দাম ১২০ টাকা। বেগুন ৩০ টাকা থেকে ১৫০ টাকা, আলু ২২ টাকা থেকে ৩০ টাকা, পেয়াঁজ ২০ টাকা থেকে ৩৫ টাকা, টমেটো ২০ টাকা থেকে ১২০ টাকা, ক্যাপ্সিকাম ৫০ টাকা থেকে ৩০০ টাকা ছাড়াও আটা ময়দা,সুজি, ছাতু সহ ২০০ বস্তুর অগ্নিমূল্য মধ্যবিত্তের মাথায় হাত। মাথা থেকে হাত নামবেনা আগামী ৬ মাসেও।
এটাও গণতন্ত্রের অভিশাপ। রাজ্যের বিদ্যুৎ সরবরাহ সংস্থা নির্বাচারের আগে শাসক দলকে ৪৯০ কোটি টাকা চাঁদা দিয়েছে। ফলে বিদ্যুতের মাশুল ইউনিট প্রতি ৯.৫০ টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকেই।
ওদিকে কেন্দ্রের বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে এবং ব্যাপক হিন্দু ধর্মের প্রচার করেও ভোটারদের কাছে থেকে বড় রকমের প্রত্যাঘাত খেয়েছে। অযোধ্যাতেই বিজেপি প্রার্থী ভোটে হেরেছে। প্রায় ২০ টি তীর্থস্থানে বিজেপির প্রার্থী মুখ থুবড়ে পড়েছে। হিন্দু ধর্ম নিয়ে মোদি যতোটা আশাবাদী ছিলেন বাস্তব চিত্রটি ছিল উল্টো।
মুসলিমদের ৯৮ শতাংশ ভোটার ভোট দিতে ভিড় করেছেন এবারে। অপরদিকে হিন্দুদের ভোটাররা ভোটের কেন্দ্রে হাজির হয়েছেন মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ। মুসলিম ভোটাররা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। মুর্শিদাবাদ এবং বহরমপুরে বরাবর কংগ্রেসের ঘাঁটিতে তৃনমূল জয়ী হয়েছে। কংগ্রেসের দীর্ঘ দিনের বাহুবলী ও জনপ্রিয় নেতা অধীর চৌধুরী এবারে পরাজিত হয়েছেন।
মুসলিমদের রণনীতি হলো একেক রাজ্যে একেকটি পার্টিকে ঢালাও ভোট শুধু বিজেপিকে হারানোর জন্য। উত্তর প্রদেশে  অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, এবং রাহুল গান্ধীর কংগ্রেস পার্টিকে, বিহারে লালু প্রসাদ যাদবের আর জে ডি দলকে, অসমে কংগ্রেসকে, মধ্যপ্রদেশে ও ছত্তিশগড়ে কংগ্রেসকে, পাঞ্জাবে কেজরিওয়ালের আম আদমি পার্টিকে ভোট ,দিয়েছেন তারা।
মিডিয়ার ভূমিকা: গণতন্ত্রের আরো একটি অভিশাপ হলো মিডিয়া। ভারতের অধিকাংশ মিডিয়া দ্বিধাবিভক্ত। কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে মিডিয়াকে ক্রীতদাস বানানোর চেষ্টা চলেছে। মিডিয়াকে ভিক্ষা দেওয়ার প্রতিযোগিতা চলেছে।টাকার জোরে ,বিজ্ঞাপনের জোরে, ও ভয় দেখিয়ে মিডিয়াকে বিক্রিত ও বিকৃত করা হয়েছে। নির্বাচনকালে মিথ্যা প্রচারের ফুলঝুড়ি ছুটেছে। ভোটারদের বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে এই মিডিয়া।
এই পাঁচটি ছাড়াও গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক আরো ঘটনা রয়েছে। ফলে এবারে ভোটের ফলাফলে আমূল পরিবর্তন এসেছে। কেন্দ্রে সরকার গড়তে প্রয়োজন ২৭২ টি আসন। গতবার বিজেপি একাই সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ৩০০ পার করেছিল।কার্যত অসম্ভব অহংকার ও আত্মবিশ্বাস নিয়ে এবারে মোদি ঘোষনা করেছিলেন এই বার ৪০০ পার। কিন্তু বিজেপিকে থামতে হয়েছে মাত্র ২৪০ টি আসন নিয়ে। সহযোগী দলগুলি নিয়ে অবশ্যই এনডিএ সংখ্যা গরিষ্ঠ। কিন্তু সরকার গড়লেও মোদি কিন্তু এবারে স্থিতিশীল অবস্থায় থাকছেন না। সরকার চালাতে তাকে নির্ভর করতে হবে জনতা দল ইউনাইটেডের নেতা বিহারের প্রাক্তন মুখ্য মন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর উপর। মোদির আগের সেই বিষদাঁত ভেঙে গেছে। ইচ্ছেমত কাজ তিনি করতে পারবেন না। পদে পদে বাধার মুখে পড়তে হবে।
ইতিমধ্যেই নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এক কথায় সর্ত আরোপ করে চলেছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রক গুলির ওপর হাত বাড়িয়েছেন।
তবে যারা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে জানেন তারা হতাশ হন নি। কারণ ভারতের গণতন্ত্রে অসম্ভব বলে কিছুই নেই। যে গোষ্ঠীই সরকার গঠন করে পর্দার আড়ালে থাকা অন্যান্য দলগুলি মন্ত্রী মণ্ডলিতে স্থান পাওয়ার আশায় তাদের নিজেদের ভোটারদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে উচ্ছিষ্ট নিতে এগিয়ে আসেন। নির্বাচনে বিজেপি বিরোধীতা করে ভোট নিয়েও শাসক দলে ভিড়ে যান। কোটি কোটি টাকার খেলাও চলে এসেছে দীর্ঘ বছর ধরে।
সামনেই লোকসভার অধিবেশন। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। এবারে প্রায় অবলুপ্ত কংগ্রেস সঞ্জীবনী সুধা পান করে অনেক শক্তি অর্জন করেছে। কংগ্রেসের রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বিহারের আর জে ডি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল কংগ্রেস। কাজেই অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠবে সংসদ। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী ,এই মনোভাব নিয়েই এগোচ্ছে বিরোধীরা।
ক্রমশ:

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

ভারতের গণতন্ত্র কোন পথে..?

আপডেট সময়- ০৫:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪