শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

দোয়ারাবাজার সুরমা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) সংবাদদাতা।।

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে মাইন উদ্দিন (১৬) নামে বাকপ্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জুন) বিকেলে দোয়ারাবাজার সদরের সুমন ধরের স্বর্ণের দোকানের পিছনে সুরমা নদীতে ভাসমান অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহত মাইন উদ্দিন (১৬) উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা গ্রামের – মৃত নূরুল ইসলাম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত কিশোর মাইন উদ্দিন বাক প্রতিবন্ধী ছিলেন। বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাজ করতেন এবং ওই বাজারেই বসবাস ছিলো তার। ছোটবেলা থেকে বাজারে থাকার কারনে সে সবার পরিচিত মূখ।

গত ১৯ জুন বিকাল পর্যন্ত তাকে বাজারে দেখা যায়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয়রা সুরমা নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে দোয়ারাবাজার থানায় খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে কি কারনে মৃত্যু হয়েছে তা পোস্ট মর্টেমের পর জানা যাবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...