শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

কেরানীগঞ্জে নেশার টাকা জোগাতেই অটো চালক শাকিলকে জবাই করে খুন

স্টাফ রিপোর্টার।।

রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জে অটোরিকশা চালক শাকিলকে গলা কেটে হত্যা ও রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর হত্যার ২৪ ঘন্টার মধ্যেই মূলহোতা শারাফাতসহ ৪ খুনিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার আসাদুজ্জামান নিজ কার্যালয়ে রবিবার (২১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,মাদকের টাকা যোগাড় করতেই চার বন্ধু মিলে দশম শ্রেণির মেধাবী ছাত্র ইজিবাইক চালক শাকিলকে পরিকল্পিত ভাবে হত্যা করে। আসামীরা সবাই মাদকাসক্ত ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পূর্ব পরিচিত জনি শাকিলের অটোরিকশাটি ভাড়া নেয়। এরপর জাজিরা এলাকার সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিনের একটি পরিত্যক্ত ইটখোলায় নিয়ে গিয়ে শাকিলকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে খুনিরা। গ্রেপ্তারকৃত চার আসামীকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...