সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে নির্বাচনকালীন আইনশৃংখলা বিষয়ক পূর্ব প্রস্তুতিমূলক বিজিবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, নির্বাচন পরিচালনায় সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ পূর্ণমাত্রায় মোতায়েন হয়েছে। দেশের ৪৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে বিজিবি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছে।
এছাড়া ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি আসনেই মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ড্রোন, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ও থার্মাল ইমেজার, রাডার, ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে নাফ নদীতে নৌ-টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে সীমান্তবর্তী এলাকার ভোটাররা নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারেন। সীমান্তে যেকোনো সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































