ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১

বহু ঘাত-প্রতিঘাতের মধ্যেও চিৎপুর রয়েছে চিৎপুরেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়,কলকাতা।।
উওর কলকাতার এক সংস্কৃতি, ইতিহাস সমৃদ্ধ অঞ্চল হলো আজকের চিৎপুর। এই অঞ্চল বাবু কালচারের জন্য এক সময় ছিল প্রসিদ্ধ। জমিদারেরা পায়রা উড়াতেন, হারমোনিয়াম ও এসরাজের আওয়াজের সঙ্গে ঝুমুরের শব্দে মুখর হয়ে উঠতো সন্ধ্যার বাইজী নাচের আসর। গান,বাজনা,নাচের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিল চিৎপুর। এখনো চিৎপুরের যাত্রা পাড়া সেই ঐতিহ্যকে কিছুটা টেনে রেখেছে।চিৎপুর এক ঐতিহ্যপূর্ণ জায়গা। এখন নামটি বাদলে রবীন্দ্র সরণি রাখা হলেও সকলেই চিৎপুর হিসাবেই জানে এখনো।
কোথায় এই চিৎপুর?
চিৎপুর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশের একটি অঞ্চল। রবীন্দ্র সরণি-সংলগ্ন (এই রাস্তাটির পূর্বতন নাম চিৎপুর রোড) সমগ্র এলাকাটিকে কখনও কখনও চিৎপুর বলে অভিহিত করা হলেও, উক্ত এলাকার বিভিন্ন অংশের আলাদা আলাদা নাম রয়েছে।
  চিৎপুর ইতিহাস
চিৎপুর অঞ্চলের ইতিহাস প্রায় ৪০০ বছরের পুরনো। মনোহর ঘোষ এই অঞ্চলে দেবী চিত্তেশ্বরীর (কালী) একটি মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরের নামানুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয়। কথিত আছে, উক্ত মন্দিরে সেকালে নরবলি দেওয়া হত। এই মন্দিরের নবরত্ন চূড়াটি ১৭৩৭ সালের ঘূর্ণিঘড়ে ধূলিস্যাৎ হয়ে যায়। বর্তমানে প্রাচীন মন্দিরটি একটি ধ্বংসস্তুপ হয়ে রয়েছে।
অন্য মতে, এই অঞ্চলের প্রকৃত নাম ছিল ‘চিত্রপুর’। ১৪৯৫ সালে রচিত বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্যে এই অঞ্চলের উল্লেখ আছে। এই মত অনুসারে, চক্রপাণি নামে বাংলার নবাবের এক সেনাপতি এখানে বাস করতেন। এটি ছিল শিল্পীদের একটি বর্ধিষ্ণু অঞ্চল। ১৬১০ সালে জনৈক গোবিন্দ ঘোষ চিত্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। চিতে ডাকাত নামে এই অঞ্চলের এক কুখ্যাত ডাকাত এই মন্দিরে নরবলি দিত। চিতে ডাকাতের নাম অনুসারেও এই অঞ্চলের নামকরণ হওয়া সম্ভব।[
১৭১৭ সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে ইংরেজরা যে ৩৮টি গ্রামের স্বত্ত্ব লাভ করে, তার মধ্যে চিৎপুর ছিল অন্যতম। পরবর্তীকালে চিৎপুর, টালা, বীরপাড়া ও কালীদহ গ্রামগুলিকে নিয়ে ডিহি চিৎপুর গঠিত হয়।
চিৎপুরের নবাব মহম্মদ রেজা খাঁর একটি বাগানবাড়ি এখানে ছিল। দিল্লির মুঘল সম্রাটদের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভের পর কয়েক বছর মহম্মদ রেজা খাঁর হাতে বাংলার প্রশাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত ছিল। তৎকালীন শাসকশক্তির সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই চিৎপুরের নবাব পদে বহাল ছিলেন এবং শাসকশক্তি তাকে প্রথম সারির ব্যক্তিত্বের স্থান দিয়েছিল। ড্যানিশ, ফরাসি ও ডাচ গভর্নররা যথাক্রমে শ্রীরামপুর, চন্দননগর ও চুঁচুড়া থেকে কলকাতায় এলে প্রথানুসারে লাটভবনে যাবার আগে চিৎপুরে খানিকক্ষণ অবস্থান করতেন।
সার্কুলার খাল চিৎপুরেই হুগলি নদীতে মিশেছে। ২০শ শতাব্দীতে একটি বিশাল লক অ্যান্ড টাইডাল বেসিন এই খালের মুখে নির্মিত হয়।
এন্টালি, মানিকতলা, বেলগাছিয়া, উল্টোডাঙ্গা, চিৎপুর, কাশীপুর, বেনিয়াপুকুরের অংশবিশেষ, বালিগঞ্জ, ওয়াটগঞ্জ, একবালপুর এবং গার্ডেনরিচ ও টালিগঞ্জের অংশবিশেষ ১৮৮৮ সালে কলকাতা পৌরসংস্থার অন্তর্ভুক্ত হয়।
কলকাতার সুদূর দক্ষিণাঞ্চল থেকে একটি রাস্তা উত্তর দিকে এসেছে। এই রাস্তার মধ্যে অঞ্চল বিশেষে রসা রোড, চৌরঙ্গি রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, চিৎপুর রোড ও ব্যারাকপুর ট্রাঙ্ক রোড নামে পরিচিত। এরপর এটি দমদম রোড নাম নিয়েছে। মুর্শিদাবাদ ও কালীঘাটের মধ্যে এটি একটি প্রাচীন যোগসূত্র। কথিত আছে, কলকাতার আদি জমিদার বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার এই রাস্তাটি তৈরি করিয়েছিলেন। বরিশায় এই পরিবারের নবীন শাখাটি এবং ব্যারাকপুরের উত্তরে হালিশহরে এঁদের প্রাচীন শাখাটি বাস করেন।
 পুরনো চিৎপুর রোডটি ছিল একটি জনপ্রিয় তীর্থপথ। এই পথের ধারে অনেক ধর্মশালা ও দোকান-বাজার ছিল। তাই এই রাস্তাটিকে ঘিরে দ্রুত জনবসতি গড়ে ওঠে, এখানকার মুরগির বাজার ‘মুরগিহাটা’, একটি ছোটো নালার উপর দুটি সাঁকো ‘জোড়াসাঁকো’, মাংসের বাজার ‘কসাইটোলা’ ও মৃৎশিল্পীদের বসতি অঞ্চলটি ‘কুমারটুলি’ নামে পরিচিত হয়। পরবর্তীকালে এই কুমারটুলি অঞ্চলের শিল্পীরা স্থানীয় বাসিন্দাদের চাহিদা মেটাতে মাটির মূর্তি নির্মাণের কাজ শুরু করেন। ১৭৫০-এর দশকে গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে উক্ত অঞ্চলের অধিবাসীরা উত্তর কলকাতায় চলে আসেন।
চিৎপুর রোড
চিৎপুর রোড ছিল কলকাতার প্রাচীনতম রাস্তা। ধনীদের পাশাপাশি এই অঞ্চলে বহু সাধারণ ব্যবসায়ীর বাস ছিল। বাংলা পঞ্জিকা এখানে ছাপা হত। এটিই ছিল বটতলা বইবাজারের কেন্দ্র। চিৎপুর রোডের সঙ্গে যুক্ত অনেক কিছুই কলকাতার বাঙালি জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল – পান, আড্ডা, যাত্রা ও বিবাহ উৎসবে ‘হি ইজ আ জলি গুড ফেলো’ গাওয়া ব্রাস ব্যান্ডের কেন্দ্র ছিল এই রাস্তা।
লোয়ার চিৎপুর রোডের একটি অংশ দিল্লির চাঁদনি চকের সমতুল্য এলাকা ছিল। এখানেই ১৯২৬ সালে নাখোদা মসজিদ নির্মিত হয়। নবাবদের সর্বশেষ অবশিষ্টাংশ চিৎপুর রোডেই পাওয়া যেত। এই রাস্তাতেই রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। এটিই পরে আদি ব্রাহ্মসমাজে পরিণত হয়। স্বাধীনতার পর এই রাস্তাটি এখানকার বিশিষ্টতম বাসিন্দা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত হয়ে ‘রবীন্দ্র সরণি’ নামে পরিচিত হয়। কলকাতার বিভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীর মানুষ এই রাস্তার বাসিন্দা।
ঠাকুর পরিবারের আদি বাসভবন তথা অধুনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো শিক্ষাপ্রাঙ্গন ‘জোড়াসাঁকো ঠাকুরবাড়ি’ এই রাস্তার ধারেই অবস্থিত।
এই কলকাতার জান বাজারে জমিদার ছিলেন ,
তার স্ত্রী রানী রাসমণি একসময় কলকাতাকে চির স্মরণীয় করে তুলেছেন। অসাধারণ বুদ্ধিমতী, ধর্ম পরায়না রানী রাসমণি প্রবল পরাক্রমশালী ব্রিটিশের বিরুদ্ধে একের পর এক সংঘর্ষ করে চলেছেন। বিশাল সাম্রাজ্যকে সামলানোর সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরে এক ভব্য ও বিশাল কালী মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরের নাম সারা বিশ্বেই পারিচিত। এখানেই সাধনা ও পুজো করতেন স্বনামধন্য রামকৃষ্ণ পরমহংস দেব। এই মন্দির বিখ্যাত হয়ে উঠেছে রামকৃষ্ণ পরমহংস দেব, তার স্ত্রী সারদা দেবী, এবং রানী রাসমণির জন্য। রামকৃষ্ণ পরমহংস দেবের পরম আদরের শিষ্য স্বামী বিবেকানন্দের স্মৃতি জড়িত এই কলকাতা। এখান থেকেই স্বামীজি শিকাগো গিয়ে সনাতন ধর্মের প্রচারের গিয়ে সারা বিশ্বে সাড়া জাগিয়ে তুলেছিলেন। তার সেই আবেগপূর্ণ ভাষণের আগে তিনি আমেরিকা বাসীদের উদ্দেশ্যে , আমার ভাই ও বোনেরা বলে বক্তব্য শুরু করেছিলেন। করতালিতে মুখরিত হয়ে উঠেছিল। এই বাগবাজারের আনাচে কানাচে সেবায় ব্রতী হয়েছিলেন স্বামীজির অনুগামী সিস্টার নিবেদিতা। তিনি দুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।
এই সেই তৎকালীন চিৎপুরের এক পাশে ভবানীপুরে ছিল ভারতের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বাস গৃহ ও কর্মকাণ্ডের অন্যতম স্থান। চিৎপুর এর অধীনে বাগবাজারে একসময় নাট্য সম্রাট গিরিশ ঘোষ বিপ্লব এনেছিলেন নাট্য জগতে। তারই নাটকে অভিনয় করে নটি বিনোদিনী সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন এখান থেকেই।
আরেকটি নাম না লিখলে অন্যায় হয়ে যাবে,তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। চিৎপুর এলাকার অধীন শোভাবাজার অঞ্চলের আহিরীটোলায় তার জীবন শুরু হয়েছিল একজন সাধারণ চাকুরীজীবী হিসাবে।
    পৌরসংস্থার ওয়ার্ড ও থানা
১৮৭৬ সালে কলকাতার সীমান্তবর্তী এলাকাগুলিকে একটি একক সাব-আর্বান মিউনিসিপ্যালিটির অধীনে আনা হয়। ১৮৯৯ সালে শহরতলি এলাকাকে ভেঙে ‘সাব-আর্বান মিউনিসিপ্যালিটি অফ কাশীপুর অ্যান্ড চিৎপুর’ গঠিত হয়। ১৯৩১ সালে এটি কলকাতার সঙ্গে জুড়ে দেওয়া হয়। চিৎপুর এখন কলকাতা পৌরসংস্থার ৬ নং ওয়ার্ডের অন্তর্গত। এই এলাকার পশ্চিম দিকে হুগলি নদী এবং অন্য তিন দিকে রয়েছে কাশীপুর, সিঁথি, পাইকপাড়া, বেলগাছিয়া ও বাগবাজার এলাকা। হুগলি নদীর পশ্চিমে হাওড়া শহরের সালকিয়া অবস্থিত।
চিৎপুর থানা কলকাতা পুলিশের উত্তর ও উত্তর শহরতলি বিভাগের অধীনস্থ।
     রেল পরিবহন
চিৎপুরে কলকাতা রেল স্টেশন অবস্থিত। এটি কলকাতার চতুর্থ ও সাম্প্রতিকতম যাত্রীবাহী ট্রেনের টার্মিনাল স্টেশন। কলকাতার প্রথম দুটি টার্মিনাল স্টেশন হাওড়া ও শিয়ালদহ স্টেশন এক শতাব্দীরও আগে নির্মিত হয়। এই দুই স্টেশনের যাত্রীর চাপ কমাতে কলকাতা স্টেশন স্থাপিত হয়েছে। কলকাতার তৃতীয় স্টেশন শালিমার দক্ষিণ পূর্ব রেলের অধীনস্থ এবং হাওড়া জেলায় অবস্থিত হওয়ায় কলকাতার নগরকেন্দ্র থেকে অনেকটাই দূরে। নতুন টার্মিনালটির নামকরণ করা হয়েছে ‘কলকাতা’। চিৎপুর এর আগে এক শতাব্দীকাল রেলের একটি ইয়ার্ড ছিল। নতুন টার্মিনাল কোথায় হওয়া উচিত তা নিয়ে বিস্তর চিন্তাভাবনার পর শহরকেন্দ্র থেকে এর নৈকট্যের কারণে ভারতীয় রেল এখানেই টার্মিনাল স্থাপন করে ।
খুব কাছেই রয়েছে সেই বুক কাঁপানো মারাঠা ডিচ খাল। এই খালের এক ভয়াবহ ইতিহাস রয়েছে। মারাঠা দস্যুরা একসময় এই খাল বেয়ে কলকাতায় ঢুকে সন্ত্রাস সৃষ্টি করেছিল। সাধারণ মানুষের আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছিল তাদের ব্যাপক লুটতরাজ।এই খাল এখন আর তেমন সতেজ নেই। আশেপাশে গজিয়ে উঠেছে অনেক ঝুগগী ঝুপড়ি।কাছেই রয়েছে আলোর নিচে অন্ধকারের মতো সম্ভ্রান্ত পতিতা পল্লী সোনাগাছি। অনেকের চোখের জল,অনেকের জীবিকার কেন্দ্রস্থল এটি।
চিৎপুর ট্রাম লাইনের দুপাশে অসংখ্য যাত্রা পার্টির অফিস রয়েছে। যাত্রা আমাদের বাংলা সংস্কৃতি বিশেষ করে গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে। শীতের মরসুমের আগেই যাত্রা জগতে তৎপরতা শুরু হয়ে যায়। সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অসম, ত্রিপুরা এমনকি বিহার,ঝাড়খণ্ডের কিছু এলাকায় দাপিয়ে চলে এই যাত্রা উৎসব। চিৎপুর এবং অন্যত্র ছাড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রা জগতে প্রায় লক্ষাধিক শিল্পী কর্মী জড়িয়ে রয়েছেন। প্রায় ৮ থেকে ১০ লাখ লোকের জীবিকা নির্বাহ চলে এই যাত্রা থেকে। এজন্য যাত্রাকে শিল্পের পর্যায়ে রাখা হয়েছে। প্রতিবছর এই চিৎপুর থেকে শিল্পী কর্মী বোঝাই যাত্রী বাসের চাকা সারা দেশ পরিক্রম করে থাকে। সরকারের উদ্যোগে যাত্রা সম্মেলনও অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায়।
আরো একটু দূরে গেলে দেখা যাবে গঙ্গা নদী। এই গঙ্গার ধারে পর পর রয়েছে বিখ্যাত শ্মশান ঘাট নিমতলা, কেওড়াতলা। দূর দূর থেকে শব দাহ করার জন্য পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এখানে আসেন। ২৪ ঘণ্টা চলে নাম কীর্তন। চিতার আগুন জ্বলতে দেখা যায় সারাক্ষণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও এখানেই দাহ করা হয়েছিল। এই গঙ্গার বুকেই রয়েছে সারিসারি নৌকো, লঞ্চ। লঞ্চে করে হাওড়া স্টেশন ছাড়াও অনেক জায়গায় যাওয়া যায়।
গঙ্গার ঘাট এবং বাগবাজার , শ্যামবাজারের মাঝখান দিয়ে চলে গেছে দীর্ঘ রাস্তা গিরিশ এভিনিউ। এই রাস্তার ওপর কিছু দূরে গিরিশ পার্ক। তারই গায়ে কবিগুরুর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। পাশেই রয়েছে বিখ্যাত নাখোদা মসজিদ।
সেদিনের এই চিৎপুর এখন ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়েও উঠেছে। বড় বাজার সবথেকে বড় পাইকারি বাজার কলকাতার।
তৎকালীন চিৎপুর এলাকায় রয়েছে মিনার্ভা, স্টার,বিশ্বরূপ থিয়েটার। বহু সিনেমা হল রয়েছে।তবে আগের জৌলুস কারো নেই। বহু বৈচিত্রের মধ্যেও চিৎপুর এখনো আছে চিৎপুরেই।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

বহু ঘাত-প্রতিঘাতের মধ্যেও চিৎপুর রয়েছে চিৎপুরেই

আপডেট সময়- ০৪:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪