শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

বিপন্ন উপকূল; বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সিইসিকে স্মারকলিপি

মোঃ কামরুল ইসলাম টিটু,
শরনখোলা(বাগেরহাট) প্রতিনিধি।।
উপকূলীয় জেলা বাগেরহাটে চারটি আসন রাখার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেছে অঞ্চলটির সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় কমিটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে লিখিত বক্তব্য জমা দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে নানা যুক্তি তুলে ধরেন।
এর আগে, এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির ব্যানারে মানববন্ধন করেন বাগেরহাটের সর্বস্তরের মানুষ।
ভৌগোলিকভাবে বাগেরহাট একটি দুর্যোগপ্রবণ এলাকা। এখানে রয়েছে নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। ইউনেস্কো এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী, এমন ঝুঁকিপূর্ণ অঞ্চলে যখন বাজেট বাড়ানো উচিত, তখন নির্বাচন কমিশন একটি আসন বাদ দিয়ে বরাদ্দ আরও কমানোর ব্যবস্থা করছে-এমন অভিযোগ তুলছেন বাগেরহাটের সাধারণ মানুষ।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির কথা শোনার পর সিইসি জানিয়েছেন, বিষয়টি তারা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...