শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বহুল আলোচিত র‍্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন সারওয়ার আলম ভেজালবিরোধী, মাদকবিরোধী এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের মতো তিন শতাধিক সফল অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বিভিন্ন সময় প্রভাবশালী মহলের চাপের মুখেও তিনি তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। তার এসব সাহসী পদক্ষেপের কারণে তিনি একসময় ‘ভয়হীন ম্যাজিস্ট্রেট’ হিসেবে পরিচিতি লাভ করেন।

আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত থাকা সারওয়ার আলম গত বছর সরকারের পতনের পর ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান। ওই সময় তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২৭তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সর্বশেষ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সারোয়ার আলম কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...