শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

এনবিআর সংস্কারে বাধার অভিযোগে ফের ৫ কর কমিশনার বরখাস্ত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে পাঁচজন জ্যেষ্ঠ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার(১৮ আগষ্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন: ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, দিনাজপুরের যুগ্ম কর কমিশনার মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এবং ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার কর্তৃক গত ১২ মে জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ এর বিরোধিতা করে এই কর্মকর্তারা দাপ্তরিক কাজে বাধা দিয়েছেন। তাদের এই কর্মকাণ্ড রাজস্ব আহরণ কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে।
উল্লেখ্য, নতুন অধ্যাদেশটি এনবিআর-এর কাঠামো এবং কার্যক্রমের বড় ধরনের সংস্কারের প্রস্তাব করে। কর্মকর্তাদের একাংশ এই সংস্কারের বিরোধিতা করে আসছিলেন যার জেরে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...