ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত ডিএমপির তেজগাঁও ও পল্টন থানার দুই ওসি প্রত্যাহার রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, ৩০ যাত্রীকে জানালা ভেঙে উদ্ধার এই প্রথম এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক নতুন ৪ মন্ত্রীসহ ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর বুলবুল হত্যাকান্ড: সিফাত বাহিনীর প্রধানসহ আটক-৯ এনবিআরে রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা না’গঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রেমিক ও নিজ বাবার সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া না’গঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের নেতা খুন মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি রায়হান কবির শতবর্ষী বৃদ্ধ প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জের মানবিক ইউএনও আড়াইহাজারে পুকুরে ডুবে একসাথে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার একযোগে ফের তিন জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই ‘এআই’ অটোফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন র‍্যাবের জালে টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-২ আজ থেকে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’ ফের বদলে গেলো এয়ারটেল, এবার ‘সার্কেল’ নামে নবযাত্রা দুদকের নতুন চেয়ারম্যানের দায়িত্বে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলে সাক্ষর চূড়ান্ত, কার বেতন কত বাড়ল শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বিনাশ্রম কারাদণ্ড নারায়ণগঞ্জ জেলা নাজিরের বিরুদ্ধে ভিত্তিহীন-মিথ্যা অপপ্রচারে লিপ্ত একটি কুচক্রী মহল ‘র‍্যাব’ বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত কোটি টাকার প্রকল্পের মাঝেও পুড়ছে সেন্টমার্টিনের কেয়াবন ভারতীয় ভিসার নামে সারাদেশে স্লট বাণিজ্যের সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা  নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত টেকনাফে যৌথবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-১১ মৌলভীবাজারের মাথিউরা চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত-১০, গ্রেপ্তার-১ বিদ্যুৎ-গ্যাসের সংকট ১ বছরের মধ্যে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী আমীর খসরু সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের করুন মৃত্যু নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ, আটক-২ ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার র‍্যাব পরিবর্তন করে এসআরবি: খসড়া আইনের মতামতে মিলছে না সাড়া ‘আমার বাপেরে ওরা ১৫ জনে মিইল্লা কোপাইছে, আর আমরা দুই ভাই ওরে কোপাইছি’ ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য,নতুন রণতরি, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভেড়ামারায় প্রমত্তা পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন এসএসসি’তে শতভাগ ফেল করা, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় দেড় লাখ শ্রমিক সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে দম্ভ দেখিয়ে মারধর করা আলোচিত ইউএনও’র শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রত্যেকেই নারায়ণগঞ্জের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক মাদক নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান; আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মোট ৩টি মনোনয়নপত্র জমা: ইসি তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই মন্ত্রীদের রদবদল; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি পুলিশে ফের বড় রদবদল, ৩ জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৪৬০ অভিবাসী বাংলাদেশি ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় ইজারাদারের কর্মচারীকে পেটালেন ইউএনও, দেশজুড়ে তোলপাড়  রাত ৮টার মধ্যে সকল মার্কেট-শপিংমল বন্ধ দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে ফের নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বদলি না’গঞ্জে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ; দিনে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১ কুলাউড়ায় ডিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে গান পাউডারসহ ৯টি বিস্ফোরক উদ্ধার উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারের কুখ্যাত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ আটক কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র মানবিকতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ল্যাপটপ উপহার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রী ও ছেলের পর স্বামী মাইদুলের মৃত্যু নারায়ণগঞ্জে ৫ ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদকবিরোধী সমন্বয় সভা অনুষ্ঠিত, ‘বুধবার থেকে সাড়াশি অভিযান নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী তানিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী: পিবিআই  নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল স্কুল কর্তৃপক্ষ

দিল্লির জঙ্গলে রাজপ্রাসাদ! আওয়াধ রাজ্যের শেষ রাজপুত্রের কাহিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৪১০ বার পড়া হয়েছে
ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়।।
মাত্র কবছর আগে নিউ দিল্লী রেল স্টেশনে এক মহিলা এক চাকরকে নিয়ে ঘোষণা করেছিলেন তিনি আওয়াধ রাজ্যের রাজরানী। তিনি নিজেকে বেগম – ই – আওয়াধ্ বলে দাবি করেন উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে সম্পত্তি ফিরে না পাওয়া পর্যন্ত তিনি স্টেশন ছেড়ে যাবেন না। তিনি স্টেশনের ভি আই পি ওয়েটিং রুমেই থেকে গেলেন। এই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজধানী।
আজও উত্তর ভারতে আওয়াধ রাজ্যের প্রসঙ্গ বারেবারে উঠে আসে। বর্তমানে মাত্র কয়েকজনই উত্তরপ্রদেশের রাজধানী লখনউকে এক সময়ে আওয়াধ রাজ্যের রাজধানী হিসেবে চেনেন। কিন্তু, এই রাজ্যের এক রাজপুত্রের কাহিনি অবাক করবে সকলকেই। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এলেন ব্যারি আওয়াধ রাজ্য এবং সেখানকার রাজপুত্র প্রিন্স সাইরাসকে নিয়ে কিছু তথ্য উপস্থাপন করেন। তিনি দীর্ঘ সময় ধরে আওয়াধ রাজ্যের শেষ পরিবারটিকে খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন এবং বেশ কয়েক মাস ধরে প্রিন্স সাইরাসের সাথে কথাও বলেন।
এই প্রসঙ্গে এলেন জানান, “আমি আওয়াধ রাজপরিবারের কথা শুনেছিলাম। তাঁরা ছিলেন শহরের এক বড় রহস্য। তাঁদের গল্প বলতেন পুরোনো দিল্লির চা বিক্রেতা, রিকশাওয়ালা এবং দোকানদাররা। তাঁরা বলতেন, জঙ্গলের মধ্যে একটি প্রাসাদ রয়েছে। যেটি শহর থেকে বিচ্ছিন্ন। সেখানে একজন রাজপুত্র, একজন রাণী এবং একজন রাজকন্যা বাস করতেন। তাঁরা সকলেই মুসলিম রাজ পরিবারের সাথে সম্পর্কিত।” তখন থেকেই এলেন সেই প্রাসাদ এবং সেই পরিবারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তবে, তিনি শুধু দিল্লি এবং উত্তরপ্রদেশেই নয়, বরং তথ্য সংগ্রহ করতে লন্ডন এবং লাহোরেও গিয়েছিলেন।
তিনি বলেছেন, “মানুষজন সর্বত্র রাজপুত্রের সম্পর্কে বিভিন্ন কথা বলত। কিছু লোক বলেন যে আওয়াধের এই পরিবারটি ১৮৫৭ সালের। তখন ব্রিটিশরা তাঁদের সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিল। ধীরে ধীরে একটি জঙ্গল প্রাসাদের চারপাশে তৈরি হয় এবং সেটি ঘিরে ফেলে। একবার এক ব্যক্তি টেলিফটো লেন্স দিয়ে রাজকন্যার ছবি দেখে জানিয়েছিল ‘মনে হচ্ছে তাঁর চুল অনেক বছর ধরে কাটা হয়নি।’”
মূলত, চতুর্দশ শতকে নির্মিত এই প্রাসাদে ভয়ঙ্কর কুকুরও ছিল। পাশাপাশি, সেখানে লেখা ছিল, “কুকুর থেকে সাবধান। যারা ভেতরে প্রবেশ করবে তাদের গুলি করা হবে।” কয়েক বছরের মধ্যে, পরিবারটি কিছু বিদেশি সাংবাদিকের সাথে যোগাযোগ করে সরকারকে দোষারোপ করতেন। তবে সাংবাদিকরা অনেক রসদ পেতে থাকেন। ১৯৯৭ সালে, রাজকুমার এবং রাজকুমারী, টাইমস অফ লন্ডনের সাথে কথা বলার সময় বলেছিলেন যে, তাঁদের মা ব্রিটেন এবং ভারতের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদ করে ছিলেন এবং অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করেন।
এলেন এই পরিবার সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য ক্রমাগত আগ্রহী ছিলেন। একবার তিনি ফোন পেলেন যে, যুবরাজ সাইরাস তাঁর সাথে দেখা করতে চান। মূলত, এলেন নিজেই সাইরাসের সাথে দেখা করতে চেয়েছিলেন। এরপর সোমবারের এক সন্ধ্যায় যুবরাজ দেখা করতে ডাকেন। এলেন সেখানে গিয়ে দেখেন ১৯ শতকে এখানে লাগানো গাছগুলি বিংশ শতকে ঘন জঙ্গলে পরিণত হয়েছে।
ফোনে, এলেনকে বলা হয়েছিল গাড়িটি যেখানে রাস্তা শেষ হয়েছে সেখানে ছেড়ে যেতে। এর ঠিক পাশেই ছিল মিলিটারি কম্পাউন্ডের বড় প্রাচীর। এলেন কথামত তাঁর ড্রাইভারকে দূরে দাঁড়াতে বলে অপেক্ষা করছিলেন কখন কেউ এসে তাঁকে নিয়ে যাবেন। সেই সময়েই সাইরাস সেখানে উপস্থিত হন।
সাইরাসকে দেখে তাঁর মনে হয়েছিল যে, তিনি এমন একজন ব্যক্তি যিনি বছরের পর বছর ধরে সম্পূর্ণ একাকী জীবনযাপন করছেন। এলেন যখন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি তাঁর সাক্ষাৎকার প্রকাশ করতে চান কিনা, তখন তিনি বলেছিলেন যে, এর জন্য তাঁর বোন রাজকুমারী সকিনার অনুমতি নিতে হবে। এদিকে, এলেন সেখানে বেশ কিছু ঘটনা জানতে পারেন।
জানা যায়, ১৯৭০ সালে সাইরাসের মা হঠাৎ একদিন নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে আসেন এবং বলেন যে তিনিই বেগম-ই-আওয়াধ। তখন এই সাম্রাজ্যের কোনো নাম-গন্ধও ছিল না। বেগম বলেছিলেন যে যতক্ষণ না তাঁর সাম্রাজ্যের সমস্ত সম্পত্তি পুনরায় সংরক্ষণ করা হয় ততক্ষণ তিনি স্টেশনে থাকবেন। তিনি ভিআইপি ওয়েটিং রুমে থাকতে শুরু করেন।
বেগমের আচরণও ছিল অদ্ভুত। তাঁর কোনো সরকারি যোগাযোগ ছিল না। তাঁকে কিছু বলতে গেলে আগে একটি পৃষ্ঠায় লেখা হতো। তারপর সেটিকে চাকরকে দিয়ে জোরে জোরে পড়তে বলতেন তিনি।
এদিকে, তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী অমর রিজভি তাঁর কাছে পৌঁছে তাঁকে অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, তিনি রেগে গিয়ে টাকার খামটি ছুঁড়ে ফেলে দেন।
এদিকে, এলেন ক্রমাগত সাইরাসের সাথে দেখা করছিলেন। তিনি ১৯৭০ সাল পর্যন্ত তাঁর পরিবারের লোকদের সাথে কথা বলার চেষ্টা করেন। প্রিন্স সাইরাসের বোন সকিনা তাঁকে একটি বই উপহার দেন। এতে তাঁর সমগ্র জীবনের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এসবের মাঝেই এক রাতে সাইরাস তাঁকে ডেকে জানান যে তাঁর বোন সকিনা মারা গেছে।
অ্যালেন জানতে পেরেছিলেন যে সাইরাসের দুই খুড়তুতো ভাই ওয়াহিদা এবং খালেদা পাকিস্তানের লাহোরে বাস করতেন। ওয়াহিদা বহু বছর শিক্ষকতা করেছেন বলেও জানতে পারেন তিনি। সাইরাস বিশেষ কারোর সাথে কথা বলতেন না। তবে, তিনি মাঝে মাঝে প্রাসাদের কাছে অবস্থিত আর্থ স্টেশনের রক্ষীদের সাথে কথা বলতেন। ২০১৭ সালের নভেম্বরে, যখন প্রহরীরা সাইরাসকে বেশ কয়েক দিন সেখানে দেখতে পাননি, তখন তাঁরা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে একটি কঙ্কাল দেখতে পায়। ময়নাতদন্ত শেষে পুলিশ তাঁর শেষকৃত্য সম্পন্ন করে। তাঁর কবরের নামকরণ করা হয়েছে DD33B।
এই কাহিনী সর্বৈব সত্য। এখনও ঘন জঙ্গলের মাঝে পড়ে রয়েছে সেই ভগ্ন রাজপ্রাসাদ। ভুতের বাড়ির মতো।
কিছু কাল আগে কলকাতায় এক রিকশা চালক নিজেকে হায়দরাবাদের নিজাম পরিবারের সদস্য বলে দাবি করায় এক সাংবাদিক তার খোঁজে এক ভগ্ন,শীর্ণ, জর্জরিত ঝুগগিতে গিয়ে তার দেখা পান। জীর্ণ কুটুরিতে গিয়ে পুরোনো রাজ বৈভবের অনেক নিদর্শন খুঁজে পাওয়া গেছে। আচরণেও সেই নবাবী আদব কায়দা। পুরোনো নথিপত্রে পাওয়া গেছে তার নিজাম পরিবারের সম্পর্কের প্রমাণ পত্র। এমন অনেকেই রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

দিল্লির জঙ্গলে রাজপ্রাসাদ! আওয়াধ রাজ্যের শেষ রাজপুত্রের কাহিনি

আপডেট সময়- ০৬:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫