ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরা থেকে এবার রাজশাহীতে বদলি যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ বাসা থেকে আটক টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ আটক-২ কারবারি নারায়নগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ আটক না’গঞ্জে ফের খু/ন! নিখোঁজের ১দিন পর মিললো মাদ্রাসা ছাত্রের গ/লা/কা/টা মরদেহ না’গঞ্জে মেডিস্টার হাসপাতাল ও ডায়াগনস্টিকসহ ৩ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানকে অর্থদন্ড ড. ইউনূসসহ সকল উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি সিলেটের শাহজালাল সার কারখানা জ্বালানি সংকটে বন্ধ  নারায়ণগঞ্জে একযোগে দুই থানার ওসি প্রত্যাহার রূপগঞ্জে দায়িত্ব নিলেন নবনিযুক্ত ওসি এএইচএম সালাউদ্দিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপের আকাশে ড্রোন সদৃশ রহস্যময় বস্তু টেকনাফ স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা অনুষ্ঠিত  না’গঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা রানার বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠা যুবকের লাশ শনাক্ত আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টার আইনের আওতায় আসবে: শিক্ষামন্ত্রী দেশে জ্বালানি সাশ্রয়: আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সূচি নারায়ণগঞ্জে বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ হচ্ছে আইন,থাকছে শাস্তির বিধান নারায়ণগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-২ সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত-৯৪৭ নারায়ণগঞ্জে চৌদ্দ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-২ কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু কুমিল্লায় দুই সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসিল্যান্ডকে প্রত্যাহার অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইবি শিক্ষক আসমা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিকে ‘সময়ক্ষেপনে’ রোগীর মৃত্যুর অভিযোগ শাকিবের হাত জ্যোতির কোমরে,ফারিণের কাঁধে; সমালোচনার ঝড় সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করেই বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ভর্তি ৯০ শিশু  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস শুরুর প্রথম ৪০ মিনিট নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন, সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ  সাবেক নাসিক মেয়র আইভীর জামিন নামঞ্জুর মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ শ্রীমঙ্গলে এক কিশোর নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেই হামে ১৯ শিশুর মৃত্যু কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে ডেকে নিয়ে গু/লি করে হ/ত্যা/র চেষ্টা সাবেক ছাত্রনেতা সেলিম রেজার ২৯তম মৃত্যু বার্ষিকী আজ ইউরোপ যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ১৩ দিনের বিরতি শেষে ফের কাল বসছে জাতীয় সংসদ ঢাকাসহ দেশের ১৫টি জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সকল হত্যার বিচার হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত-৫ নারায়ণগঞ্জে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের সাড়ে ৩ মাসেই নিভে গেল সৌম্য-অন্তী দম্পতির প্রাণ নারায়ণগঞ্জ জেলা পুলিশের স্বাধীনতা ও বিজয় দিবসে শ্রদ্ধা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত-৫ স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফের ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা পদ্মায় বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭ শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার ডুবে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহনের’ বাসচালক আরমানের মরদেহ উদ্ধার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটির উদ্ধারের সর্বশেষ যা জানা গেছে পদ্মায় বাস পড়ার ঘটনায় বৃষ্টি-ঝড়ো বাতাসে উদ্ধার কাজ ব্যাহত দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসটি পদ্মার ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে: ফায়ার সার্ভিস কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ, হাসপাতালে ভর্তি আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের কালরাত্রি  মেহেন্দীগঞ্জে পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৫ দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে সরকারি অফিস-আদালত ও ব্যাংক কেন্দ্রীয় কারাগারে মারা গেল সেই ‘সিরিয়াল কিলার’ সাভারের সাইকো সম্রাট লম্বা ছুটি শেষে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝড়ল তিন যুবকের তাজা প্রান ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩, গুরুতর আহত-৫  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ;চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ চুয়াডাঙ্গায় ঈদের দিনে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত-২ কুমিল্লায় বাস-ট্রেন ভয়াবহ সংঘর্ষে শিশুসহ নিহত-১২, আহত-১০ হবিগঞ্জে ছবি তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রনক্ষেত্র, আহত-৩০ ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে দুই দফা সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক দীর্ঘ ৩৬ বছর পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের জামাত আদায় 

বিগত সরকারের ঘনিষ্ঠজন ও সুবিধাভোগী ডিসিদের সাতকাহন  

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৩:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৪২৬ বার পড়া হয়েছে

সকল কর্মকর্তাই যে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাজ করছেন, এমনটি নয়। অনেকেই বর্তমান পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও বেশ গুরুত্বতার সাথে কাজ করছে..!

অনলাইন ডেস্ক।।

বিগত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ জেলা প্রশাসকরা (ডিসি) এখনো স্বপদে তরিয়ৎ ভাবে বহাল রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে নানান ধরনের অভিযোগ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও রয়েছে কিছু কিছু ডিসির প্রত্যক্ষ মদতে, যারা ছাত্রজীবনে ছাত্রলীগের কর্মী অথবা সরকারের বিভিন্ন সময়ে সুবিধাভোগী।

ইতোমধ্যে ক্ক্ষমতার রদবদলের সাথে সাথেই আবার অনেকেই  বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তারা বলছেন, এই সকল জেলা প্রশাসকরা ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পলাতক আ’লীগ শেখ হাসিনা সরকারের এমপি ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন এমন তথ্যও জানিয়েছেন।

জেলাগুলোতে ছাত্র-জনতা প্রতিবিপ্লব ঠেকাতে কী ধরনের প্রস্তুতি রেখেছেন এবং পদক্ষেপ নিচ্ছেন তাও জানিয়ে দিচ্ছেন। এতে করে ওই সকল জেলাগুলোতে অস্থিরতা তৈরি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরতদের অনেকেই এর আগে শেখ হাসিনা সরকারের কোনো না কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মূলত মন্ত্রীদের সুপারিশেই ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তারা। ফলে সেই ‘দায়বদ্ধতার জায়গা থেকেও তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের নানাভাবে সহায়তা করছেন বলে সূত্র বলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৬ বছরে জেলা প্রশাসক নিয়োগের প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছে প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ। ছাত্রজীবনে যারা ছাত্রলীগের রাজনীতি করতেন তাদেরকেই জেলা প্রশাসক হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ কয়েক স্তরে তদন্ত করা হয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই-এনএসআই ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের(ইউএনও) দিয়ে প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ যাচাই-বাছাই করা হয়। এরপর তাদেরকে জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও জানা গেছে, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগের একসময়কার সাধারণ সম্পাদক আবু নাছের ভূঁঞা বর্তমানে নাটোরের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

তিনি ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সবসময় তটস্থ রাখতেন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের। তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ এলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব ধামাচাপা দিয়েছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের এই কর্মকর্তা এর আগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। নাটোরে দায়িত্ব পালনের সময় বিগত সরকারের শেষ দিন পর্যন্ত তিনি সবার সঙ্গে রাজনৈতিক নেতার মতো আচরণ করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের পতনের পরের দিন দুপুরে বিএনপি, জামায়াতের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আবু নাছের ভূঁঞা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের আস্থাভাজন কর্মকর্তারা এখনো তরিয়ত ভাবে কাজ করছেন।

মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিসিএস ২৫ ব্যাচের এই কর্মকর্তা বিয়ে করেছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়েকে। জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে তিনি সাধন চন্দ্রের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন।এছাড়াও সরকারের আস্থাভাজন হিসেবে সাভারের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। বিসিএস ২৪ ব্যাচের এই কর্মকর্তার বাড়ি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকায় হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর গাজীপুরের জেলা প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উইং নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে (এপিডি) কাজও করেছেন তিনি।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন। রূপগঞ্জের ইউএনও থাকাকালীন তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় কোনো অভিযোগই আলোর মুখ দেখেনি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। আওয়ামী লীগের আস্থাভাজন এই কর্মকর্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ ব্যাচের এই কর্মকর্তা কলেজজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন ।পরবর্তীতে আওয়ামী লীগের পতনের পরের দিন সকালে ঘোল পাল্টে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।নারায়ণগঞ্জের ইতিহাসে এবারই প্রথম কাউকে ডিসি পদন্নোতি দিয়ে পাঠানো হলো।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক। তার বাবা গাইবান্ধার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একান্ত সচিব (পিএস) মু. আসাদুজ্জামান পাবনার জেলা প্রশাসক এবং দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ছিলেন জননিরাপত্তা সচিবের একান্ত সচিব। বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাবেক এই একান্ত সচিব দায়িত্ব পালন করেছেন হল শাখার বিভিন্ন পদেও।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ছাত্রজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসক হওয়ার আগে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের একান্ত সচিব ছিলেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার কলি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একান্ত সচিব ছিলেন নওগার জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ছিলেন সাবেক মুখ্যসচিব আহমেদ কায়কাউসের একান্ত সচিব।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একান্ত সচিব। এর আগে তিনি নীলফামারীরও জেলা প্রশাসক ছিলেন।

গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন কাজী নাহিদ রসুল, যিনি শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় দেওয়া ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুলের কন্যা।
শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। সরকারের আস্থাভাজন কর্মকর্তা হওয়ায় তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছিল।

জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। তার পিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ও প্রক্টর ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। ছাত্রজীবনে ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শাখার গঠিত কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের একান্ত সচিব।

তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও সব কর্মকর্তাই যে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাজ করছেন, এমনটি নয়। অনেকেই বর্তমান পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও বেশ গুরুত্বতার সাথে কাজ করছে বলে জানান গেছে।

সূত্র :ইত্তে/সংগৃ/শুক্র

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

বিগত সরকারের ঘনিষ্ঠজন ও সুবিধাভোগী ডিসিদের সাতকাহন  

আপডেট সময়- ০৩:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪